× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

পেনশনের পেনশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১২:১৯ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১২:৫৩ পিএম

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ছোটলাট স্যার এসলে ইডেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে খুব স্নেহ করতেন। দুজনের মধ্যে প্রায়ই রসিকতা চলত। একদিন ইডেন সাহেব বঙ্কিমচন্দ্রের কাছে জানতে চাইলেন, আপনার বাবা কি জীবিত আছেন? বঙ্কিমচন্দ্র বলেন, হ্যাঁ, আছেন। ইডেন সাহেব তখন বললেন, তা উনি কতদিন হলো পেনশন ভোগ করছেন? বঙ্কিমচন্দ্র একটু ভেবে বললেন, ‘পঁচিশ বছরের কম হবে না।’ ইডেন সাহেব হাসতে হাসতে বললেন, ‘দেখুন বঙ্কিমবাবু, কেউ পঁচিশ বছর চাকরি করলে আমরা তাকে পেনশন দিয়ে থাকি। আপনার বাবা তো পঁচিশ বছর পেনশন পাচ্ছেন, তাকে পেনশনের পেনশন দিলে কেমন হয়?’ ইডেন সাহেবের রসিকতা শুনে বঙ্কিমচন্দ্রও হেসে উঠলেন।

সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা