× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

চোরের অদ্ভুত কাণ্ড

সাজেদুর আবেদীন শান্ত

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৩:১৭ পিএম

 চোরের অদ্ভুত কাণ্ড

সম্প্রতি যুক্তরাজ্যের মনমাউথশায়ারে একটি অস্বাভাবিক চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক কাজে বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন, চোর তার বাড়ি ঢুকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার বদলে আরাম-আয়েশ করেছে। এমনকি বাড়ির ফেলে রাখা সব কাজ করেছে। চোর ড্যামিয়ান মালিকের অনুপস্থিতিতে বাড়ি ঢুকে প্রথমে নিজের জন্য খাবার রান্না করে। খাওয়া শেষে গ্লাসে ওয়াইন ঢেলে খায়। তারপর বাড়ির ময়লা কাপড় ধুয়ে শুকাতে দেয়। এমনকি চোর বাড়ির মেঝেও পরিষ্কার করে। সবশেষে একটি চিরকুট রেখে চলে যায়। চিরকুটে লেখা ছিল, ‘চিন্তা করবেন না। খুশি থাকুন, খান এবং মজা করুন ঘটনায় বাড়ির মালিক খুবই অবাক হন। তিনি বলেন, ‘আমি ভাবছিলাম, সে কি আমাকে চিনত? সে কি জানত যে আমি একা থাকি? যদি আমাকে টার্গেট করা হয়ে থাকে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনার পর তিনি বাড়িতে অনিরাপদবোধ করতে থাকেন। শেষে ঘটনার তদন্তে জানা যায়, চোর উজনিলোভিজ এর আগেও একই কাণ্ড ঘটিয়েছে। সে নিউপোর্টে আরেকটি বাড়িতে ঢুকে একই কাজ করলে বাড়ির মালিক সিসি ক্যামেরায় তাকে দেখতে পান এবং পুলিশকে খবর দেন। তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে প্রসিকিউটর অ্যালিস সাইকস ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, উজনিলোভিজ শুধু চুরি করেনি বরং বাড়িতে ঢুকে নিজেকে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা