× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

সেলিব্রিটি কবুতর

সাজেদুর আবেদীন শান্ত

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৩:১৬ পিএম

সেলিব্রিটি কবুতর

চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তা থেকে অসুস্থ অবস্থায় অক্টাভিও নামে একটি কবুতর উদ্ধার করেন লরেটা আর্টিগাস নামে এক নারী। লরেটা তার দিকে হাত বাড়ালে কবুতরটি এমনভাবে তার দিকে দৌড়ে আসে তিনি যেন তার ‘মা’। কবুতরটি উদ্ধারের পর লরেটা পশুচিকিত্সকের কাছে নিয়ে যান। তাকে সুস্থ করে তোলেন। বর্তমানে অক্টাভিও স্থানীয় মানুষের কাছে খুব জনপ্রিয়। অনেক দর্শনার্থীই অক্টাভিওকে দেখতে আসে, তাকে স্পর্শ করে এবং তার সঙ্গে ছবি তুলছে। লরেটা বলেন, মানুষ অক্টাভিওকে দেখে খুব আনন্দিত হয়। কিন্তু তারা কাছে এসে আদর করতে চাইলে অক্টাভিও তৎক্ষণাৎ লরেটার কাছে ফিরে আসে। বিশেষ করে যখন কেউ তাকে স্পর্শ করতে যায়, সে তখন তাদের দূরে ঠেলে দেয়। অক্টাভিও এখন পুরোপুরি বড় হলেও সে হয়তো বন্য পরিবেশে নিজেকে রক্ষা করতে পারবে না। তাই তার যত্ন নেওয়ার জন্য নিজেকে পুরোপুরি নিয়োজিত করেছেন লরেটা। লরেটার ভালোবাসা ও স্নেহে নিরাপদবোধ করছে অক্টাভিও। তবে অক্টাভিওর নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। বন্য প্রাণীর মাঝে কবুতরটি নিজেকে রক্ষা করতে পারবে না। তাই সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত লরেটা। অক্টাভিও ও লরেটার এ বন্ধন প্রাণী এবং মানুষের সম্পর্কের এক নতুন দৃষ্টান্ত। এটি আমাদের শেখায়, সঠিক ভালোবাসা এবং যত্নের মাধ্যমে যেকোনো প্রাণীকে আমাদের পরিবারে স্থান দেওয়া সম্ভব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা