মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৩:০৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৪:৩১ পিএম
অচিন্ত্যকুমার সেনগুপ্ত এবং শিবরাম চক্রবর্তী দুজন গেছেন এক শ্রাদ্ধ অনুষ্ঠানে। শিবরামকে দেখে অচিন্ত্যকুমার কাছে এসে বললেন, ‘ভাই শিবরাম, এর পর হয়তো আমাদের দেখা হবে জীবনের ওপারে অর্থাৎ পরলোকে।’ এমন কথা শুনে শিবরাম প্রথমে একটু নীরব থাকলেও পরক্ষণে তেড়েফুঁড়ে ওঠেন। বলেন, ‘তুমি কি পাগল হয়েছ! পরপারে গিয়ে তোমার ওই কালো মুখ আমি খোঁজ করব! আমি তো খুঁজে বেড়াব সুচিত্রা সেনকে।’
সূত্র : শিবরাম রঙ্গ