অন্দরসজ্জা
সুবর্ণা মেহ্জাবীন স্বর্ণা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৫:১০ পিএম
ঘর সাজাতে কে
না পছন্দ করে। আর ঘরসজ্জায় আয়না বেশ কিছুদিন ধরে বেশ ট্রেন্ডি। আয়না কেবল ঘরের শোভা
বাড়ায় না, এটি ঘর আরও উজ্জ্বল, বড় এবং আকর্ষণীয় করে তোলে।
দেয়ালসজ্জায় আয়নার
ব্যবহার ঘরের পরিবেশে নতুন মাত্রা যোগ করে। ঘরকে শুধু স্টাইলিশ দেখায় তাই না, বরং ঘর
দেখতে উজ্জ্বল, প্রশস্ত এবং আকর্ষণীয় লাগে। তবে সেই সাজানোর মধ্যে সঠিক স্থান, বিন্যাস,
ভারসাম্য থাকা প্রয়োজন।

ঘরকে বড় দেখানোর
জন্য
আয়না ঘরের আকার
বড় দেখাতে সাহায্য করে। যদি ঘর ছোট হয়, তবে একটি বড় আয়না লাগালে ঘরটি আরও প্রশস্ত
মনে হবে। বিশেষ করে লিভিং রুম বা ডাইনিং রুমে দেয়ালজুড়ে আয়না লাগালে ঘরটি অনেক খোলামেলা
মনে হবে। আয়নার প্রতিফলনের কারণে ঘরের আকার দৃষ্টিতে দ্বিগুণ হয়ে যায়।
প্রাকৃতিক
আলো বাড়ানোর জন্য
যদি ঘরে কম আলো
আসে, তাহলে জানালার বিপরীতে আয়না লাগাতে পারেন। আয়না জানালা থেকে আসা প্রাকৃতিক আলো
প্রতিফলিত করে ঘরের মধ্যে ছড়িয়ে দেয়, ফলে ঘর আরও উজ্জ্বল দেখায়। এটি ছোট এবং অন্ধকার
ঘরগুলো আলোকিত করতে খুব কার্যকর।

ফোকাল পয়েন্ট
তৈরি করা
ঘরে একটি ফোকাল
পয়েন্ট বা কেন্দ্রীয় আকর্ষণ তৈরি করতে আয়না ব্যবহার করা যেতে পারে। সুন্দর ডিজাইন বা
আকৃতির আয়না (যেমন গোল, আয়তাকার বা জ্যামিতিক আকারের) দেয়ালে ঝুলিয়ে ঘরে একটি কেন্দ্রীয়
বিন্দু তৈরি করা সম্ভব, যা অতিথিদের মনোযোগ আকর্ষণ করবে। ফ্রেম করা আয়নাও রাখতে পারেন।
এতে ঘরের শৈলীতে নতুন মাত্রা যোগ হবে।

শোভা বাড়াতে
সৃজনশীল আয়নার ব্যবহার
আয়নাকে শুধু প্রতিফলনের জন্য নয়, শৈল্পিক উপাদান হিসেবেও ব্যবহার করা যায়। বিভিন্ন আকার ও স্টাইলে ছোট ছোট আয়না একসঙ্গে দেয়ালে লাগিয়ে একটি ‘গ্যালারি ওয়াল’ তৈরি করতে পারেন। এটি ঘরে একটি আধুনিক ও স্টাইলিশ লুক এনে দেয়।
করিডোর বা
হলওয়েতে আয়নার ব্যবহার
ঘরের করিডোর বা হলওয়ে সাধারণত সংকীর্ণ হয়। সেখানে লম্বা আয়না ব্যবহার করলে জায়গাটি দীর্ঘ, প্রশস্ত ও খোলামেলা মনে হয়।
আয়নার সঙ্গে
আলো ব্যবহার
আয়নার আশপাশে
আলো থাকলে ঘর আলোকিত যেমন লাগে তেমন অন্যরকম এক আবহ তৈরি হয়। আলোকসজ্জার প্রতিফলন আয়নায়
আরও সুন্দর করে প্রতিফলিত হয়, যা ঘরের ডেকোরে স্টাইলিশ লুক এনে দেয়। বিশেষ করে শোবার
ঘর বা ড্রেসিং টেবিলের আশপাশে এ ধরনের আয়না ভালো কাজ করে। আলাদা করে আয়নাতে বা পাশে
ফেয়ারি লাইটও লাগাতে পারেন। এতে দেখতে সুন্দর লাগবে এবং রাতে ঘরের আবহে উষ্ণভাব ছড়িয়ে
পড়বে।
সাজঘরে ও বাথরুমে
আয়না
সাজঘর ও বাথরুমে আয়না থাকবে না তা তো হতে পারে না। সাজঘরের দেয়ালজুড়ে লম্বা বড় আয়না অর্থাৎ পুরো শরীর দেখা যায় এমন আয়না লাগাতে পারেন। তাহলে প্রতিদিনের সাজগোজ আরও সহজ হবে। বাথরুমে রাখতে পারেন সিম্পল ডিজাইনের একটি বড় আয়না। সঙ্গে আয়নার ওপর লাইট রাখতে পারেন। তাহলে বাথরুমের জায়গাটি উজ্জ্বল ও প্রশস্ত দেখাবে।

আসবাবপত্রের
ওপর আয়না
ঘরের বিভিন্ন
আসবাবপত্রের ওপর সুন্দর আকৃতির আয়না রাখতে পারেন। ঘরে নতুনত্ব আনার পাশাপাশি যেকোনো
সময় নিজেকে দেখে নিতে পারবেন আয়নায়। যেমন সোফার পেছনে, ড্রেসিং টেবিলের ওপরে বা শোবার
ঘরে বিছানার মাথার ওপরে একটি আয়না লাগালে ঘর আরও সুসজ্জিত এবং আকর্ষণীয় মনে হবে।
গ্যালারি ওয়াল
তৈরি
একটি দেয়ালে বিভিন্ন
আকার ও ডিজাইনের ছোট ছোট আয়না লাগিয়ে একটি গ্যালারি ওয়াল তৈরি করতে পারেন। এ ধরনের
সৃজনশীল সজ্জা দেয়ালের একটি দারুণ শৈল্পিক স্টাইল এনে দেয়। বিভিন্ন শেপের আয়না (যেমন
গোল, ত্রিভুজ, আয়তাকার) একত্র করলে দেয়ালে বৈচিত্র্য যেমন আসবে তেমন দেখতে আকর্ষণীয়
লাগবে।

জানালার বিপরীতে
আয়না
আয়না যদি জানালার বিপরীতে লাগানো হয়, তাহলে প্রাকৃতিক আলো প্রতিফলিত করে ঘর আরও উজ্জ্বল করে তুলবে। এতে ঘরের ভিতরে দিনের আলো ছড়িয়ে পড়ে এবং ঘর আরও প্রাণবন্ত দেখায়। বিশেষ করে ঘরটি যদি কম আলোযুক্ত হয়, তাহলে এটি হতে পারে একটি কার্যকর কৌশল।

শিল্পকর্মের
বিকল্প হিসেবে আয়না
আধুনিক বা মিনিমালিস্ট
ঘরের জন্য দেয়ালের শিল্পকর্মের বিকল্প হিসেবে আয়না ব্যবহার করা যেতে পারে। ঘর সাজানোর
ক্ষেত্রে একটি বড় আয়না বা জ্যামিতিক ডিজাইনের আয়না শিল্পকর্মের মতো দেয়ালের শোভা বাড়ায়।
আয়নার সঠিক এবং
সৃজনশীল ব্যবহার করে ঘরের দেয়ালে চমৎকার বৈচিত্র্য আনা যেতে পারে। এতে ঘরের ভিজ্যুয়াল
ডেপথ্ বৃদ্ধি যেমন হবে তেমন আলো প্রতিফলিত করবে এবং ঘরে নান্দনিকতা যোগ হবে।