প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম
স্বাদে ভরা সাধের লাউয়ের স্বাস্থ্যগুণ কিন্তু কম নয়। দেখে নিন লাউয়ের পুষ্টিগুণ ও উপকারিতা-
এমন সাধের একটি বস্তু না থাকলে বাঙালি হয়তো কবে বৈরাগী হয়ে যেত। ভেবে দেখুন তো, লাউচিংড়িতে লাউ না থাকলে কি কেউ সে রান্নার এমন কদর করত? বাঙালির পাতে এমন সরস খাদ্যযোগ আর কটাই বা আছে। তবে লাউ যেহেতু কোনো অভিজাত সবজি নয়, তাই সে অনেকের কাছেই তুচ্ছতাচ্ছিল্য বা হাসিঠাট্টার পাত্র। তবে গরমে লাউয়ের তরকারি খেলে যে প্রাণ জুড়ায় তা অস্বীকার করার উপায় নেই। চচ্চড়ি থেকে ডেসার্টÑলাউয়ের মহিমা অপার। বাঙালির পরম প্রিয় মিষ্টান্নেও লাউয়ের ব্যবহার সুবিদিত। লাউয়ের মোরব্বা তো অতি উপাদেয় সৃষ্টি। অন্যদিকে শুধু চিংড়িই নয়, ইলিশ কিংবা শোল মাছ লাউয়ের সঙ্গে রান্না করলে খেতে লাগে অমৃত। তবে স্বাদ ছাড়াও লাউয়ের স্বাস্থ্য উপকারিতাও উপেক্ষা করা উচিত নয়।

পুষ্টিগুণ
ক্যালোরি কম
: লাউয়ে খুব
কম ক্যালোরি থাকে, যা ওজন কমাতে সহায়ক।
পানি : লাউয়ের প্রায় ৯২-৯৫% পানি
থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে।
ভিটামিন সি : লাউয়ে ভিটামিন সি থাকে, যা
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ভিটামিন বি : এতে বি কমপ্লেক্স ভিটামিন
থাকে, যা শক্তি উৎপাদনে সাহায্য করে।
খনিজ পদার্থ : লাউয়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
পটাশিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে।
এ ছাড়া যথেষ্ট পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার
এবং পানি থাকায় লাউ হজমে এবং হজম সম্পর্কিত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা
ও গ্যাসের সমস্যা সমাধানে সাহায্য করে। যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্যও লাউ
উপকারী। শরীর ঠান্ডা করতে লাউয়ের জুড়ি মেলা ভার। তাই গরমে অবশ্যই লাউ খান, বিশেষ
করে যারা প্রখর সূর্যতাপে কাজ করেন। শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য
করে লাউ এবং ইউরিনারি সংক্রমণ কমাতে সহায়তা করে।
উপকারিতা
লাউ একটি পুষ্টিগুণে
ভরপুর সবজি, যা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া
যায়।