× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুণে ভরা লাউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম

গুণে ভরা লাউ

স্বাদে ভরা সাধের লাউয়ের স্বাস্থ্যগুণ কিন্তু কম নয়। দেখে নিন লাউয়ের পুষ্টিগুণ ও উপকারিতা-

এমন সাধের একটি বস্তু না থাকলে বাঙালি হয়তো কবে বৈরাগী হয়ে যেত। ভেবে দেখুন তো, লাউচিংড়িতে লাউ না থাকলে কি কেউ সে রান্নার এমন কদর করত? বাঙালির পাতে এমন সরস খাদ্যযোগ আর কটাই বা আছে। তবে লাউ যেহেতু কোনো অভিজাত সবজি নয়, তাই সে অনেকের কাছেই তুচ্ছতাচ্ছিল্য বা হাসিঠাট্টার পাত্র। তবে গরমে লাউয়ের তরকারি খেলে যে প্রাণ জুড়ায় তা অস্বীকার করার উপায় নেই। চচ্চড়ি থেকে ডেসার্টÑলাউয়ের মহিমা অপার। বাঙালির পরম প্রিয় মিষ্টান্নেও লাউয়ের ব্যবহার সুবিদিত। লাউয়ের মোরব্বা তো অতি উপাদেয় সৃষ্টি। অন্যদিকে শুধু চিংড়িই নয়, ইলিশ কিংবা শোল মাছ লাউয়ের সঙ্গে রান্না করলে খেতে লাগে অমৃত। তবে স্বাদ ছাড়াও লাউয়ের স্বাস্থ্য উপকারিতাও উপেক্ষা করা উচিত নয়।

পুষ্টিগুণ

ক্যালোরি কম : লাউয়ে খুব কম ক্যালোরি থাকে, যা ওজন কমাতে সহায়ক।

পানি : লাউয়ের প্রায় ৯২-৯৫% পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে।

ভিটামিন সি : লাউয়ে ভিটামিন সি থাকে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ভিটামিন বি : এতে বি কমপ্লেক্স ভিটামিন থাকে, যা শক্তি উৎপাদনে সাহায্য করে।

খনিজ পদার্থ : লাউয়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে।

এ ছাড়া যথেষ্ট পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার এবং পানি থাকায় লাউ হজমে এবং হজম সম্পর্কিত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা সমাধানে সাহায্য করে। যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্যও লাউ উপকারী। শরীর ঠান্ডা করতে লাউয়ের জুড়ি মেলা ভার। তাই গরমে অবশ্যই লাউ খান, বিশেষ করে যারা প্রখর সূর্যতাপে কাজ করেন। শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে লাউ এবং ইউরিনারি সংক্রমণ কমাতে সহায়তা করে।

উপকারিতা

  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে লাউ।
  • লাউয়ের রস ইনসমনিয়ার সমস্যার সমাধানেও সাহায্য করে।
  • ডিহাইড্রেশনের কারণে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে গেলে লাউয়ের রস খেতে পারেন। এটি শরীরের হারিয়ে যাওয়া পানি প্রতিস্থাপনে সাহায্য করে।
  • এটি রক্তে গ্লুকোজের মাত্রা কম রাখতে সাহায্য করে। এ হাইপোগ্লাইসেমিক ক্ষমতার জন্য ডায়াবেটিকদের পক্ষে লাউ উপকারী।
  • লাউয়ের জিঙ্ক লিভারকে প্রদাহজনিত রোগ থেকে সুরক্ষিত রাখে ও এর ফসফরাস ও ক্যালসিয়াম দাঁত, হাড় মজবুত করে।
  • সকালে নিয়মিত তাজা লাউয়ের রস খেলে তা চুলের অকালপক্বতা প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
  • ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে লাউ। ত্বকে তেলের নিঃসরণের ভারসাম্য রক্ষা এবং ব্রণ দূর করতে সাহায্য করে লাউ।
  • খাদ্য তালিকায় লাউ রাখলে তা বাড়তি ওজন কমাতেও সাহায্য করবে।
  • লাউতে ক্যালোরি কম এবং পানি ও আঁশ বেশি থাকায় এটি ওজন কমানোর জন্য উপযোগী।
  • লাউয়ের আঁশ হজমশক্তি বাড়াতে সহায়ক এবং গ্যাস্ট্রিক বা অম্লতা কমায়।
  • লাউয়ের পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
  • লাউ শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, যা কিডনির কার্যকারিতা বাড়ায়।
  • লাউয়ের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

লাউ একটি পুষ্টিগুণে ভরপুর সবজি, যা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা