× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ব্যাংক আইল্যান্ড পিক অভিযানে যাচ্ছে চার বাংলাদেশি অভিযাত্রী

গোলাম কিবরিয়া

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ০০:১৬ এএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১১:০৩ এএম

অভিযানের পতাকা অর্পণ অনুষ্ঠিত হয়েছে গুলশানে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে

অভিযানের পতাকা অর্পণ অনুষ্ঠিত হয়েছে গুলশানে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে

আইল্যান্ড পিক অভিযানে যাচ্ছেন চার বাংলাদেশি অভিযাত্রী। এ অভিযানের পতাকা অর্পণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় গুলশানে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে।

‘ইমজাৎ সে’ বা আইল্যান্ড পিক নেপালের সলুখুম্বু অঞ্চলে অবস্থিত হিমালয়ের অন্যতম একটি পর্বতচূড়া। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ ৯ অক্টোবর এ পর্বতে অভিযানের উদ্দেশ্যে ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা করবেন পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’র চার সদস্য ইয়াসমিন লিসা, মোহাম্মদ ইউছুফ, সাফকাত ফারুক সিজান ও সোহাগ বিশ্বাস।

এ চার অভিযাত্রীর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও ঢাকা ব্যাংকের পতাকা তুলে দেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ। অক্টোবরের শেষ নাগাদ আইল্যান্ড পিকের চূড়ায় এ পতাকা তুলে ধরবেন বাংলাদেশের চার সম্ভাবনাময় তরুণ পর্বতারোহী। এ পতাকা অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মঈন উদ্দিন, মো মোস্তাক আহমেদ ও আখলাকুর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট আরোহী ও অভিযাত্রী সংগঠনের সহপ্রতিষ্ঠাতা নিশাত মজুমদার।

পতাকা অর্পণ অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, এমন অভিযানের পাশে ঢাকা ব্যাংক থাকতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি এমন অভিযানের ফলে সামনে তরুণরা এমন অ্যাডভেঞ্চারের সঙ্গে আরও যুক্ত হবে। নিশাত মজুমদার বলেন, তরুণদের এ অভিযানে ঢাকা ব্যাংককে পাশে থাকার জন্য বিশেষ কৃতজ্ঞতা। তরুণদের এ অভিযান আসলে কোনো বিলাসিতা নয় বরং এটা একটা লাইফস্টাইল; যার মাধ্যমে তরুণরা একটি সুশৃঙ্খল জীবনযাত্রা অতিবাহিত করে।

এ পুরো অভিযানের নেতৃত্ব দেবেন অভিযাত্রী ইয়াসমিন লিসা। অভিযানের টিম ম্যানেজারের দায়িত্বে থাকছেন নিশাত মজুমদার। সমতল থেকে ৬ হাজার ১৬৫ মিটার উঁচু এ পর্বত অভিযান শুরু হবে ১২ অক্টোবর লুকলা থেকে ট্রেকিংয়ের মধ্য দিয়ে এবং তারা দেশে ফিরবেন ৪ নভেম্বর ২০২৪। ২৭ দিনের এ অভিযানে তারা এভারেস্ট বেস ক্যাম্পসহ পাড়ি দেবেন রেঞ্জো লা, চো লা, খোংমা লার মতো হিমালয়ের তিনটি উচ্চতর পাস। এ ছাড়া যাবেন কালা পাত্থর, গোকিও রি, চুখুং রির মতো রোমাঞ্চকর ট্রেইলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা