প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৩:০৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১১:৪৬ এএম
রাজধানী ঢাকার স্বনামধন্য কফিশপ ‘ক্যাফেলাইটিক্স’ সম্প্রতি আয়োজন করেছে একটি বিশেষ রিলস প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা তাদের সৃজনশীল কন্টেন্ট এবং গল্প বলার দক্ষতা প্রদর্শন করার সুযোগ পান। প্রতিযোগিতাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের স্টাইল এবং ভিন্নধর্মী আইডিয়া তুলে ধরেন।
শনিবার (৫ অক্টোবর) ধানমণ্ডিতে ক্যাফেলাইটিক্সের কফিশপে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রিলস কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্পিটিশনে সৃজনশীলতা এবং অভিনব কন্টেন্টের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে তানভিন হোসেন রানা বিজয়ীর গৌরব অর্জন করেন। তার হাতে পুরস্কার হিসেবে আইফোন ১৫ প্রো ম্যাক্স তুলে দেওয়া হয়।

এই প্রতিযোগিতাটির বিচারক প্যানেলে ছিলেন দেশের খ্যাতিমান পরিচালক ভিকি জায়েদ, রাকা নোশিন নাওয়ার, চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন, আলোকচিত্রী জয়িতা আফরিন, কমেডিয়ান ও অভিনেতা সামী দোহা এবং যাদুশিল্পী এস. এ. ওয়ালিদ। বিজয়ী ঘোষণার পর একটি মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, ক্যাফেলাইটিক্স কেবলমাত্র একটি কফি শপ নয়, এটি একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, যেখানে তরুণ প্রজন্ম তাদের প্রতিভা প্রকাশ করতে পারে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
ক্যাফেলাইটিক্সের প্রতিষ্ঠাতা জোবায়দুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় আমাদের কমিউনিটিকে নতুন ও সৃজনশীল কিছু উপহার দিতে চাই। এই প্রতিযোগিতা সেই প্রচেষ্টারই একটি উদাহরণ। আমরা ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী, যাতে তরুণ প্রজন্মের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারি।’