× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেরা ‘স্মল কাউন্সিল’

বুটেক্সে বিজনেস কেস প্রতিযোগিতা

মাহবুব আলম রিয়াজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১১:৩৫ এএম

চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম স্মল কাউন্সিল	 ছবি: লেখক

চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম স্মল কাউন্সিল ছবি: লেখক

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘ফিউচার উইভÑFuture Weave’। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম স্মল কাউন্সিল এবং রানারআপ হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের টিম ভিভারে।

বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটির অনলাইন পর্বে মোট ১০ বিভাগ থেকে ৮০টি দল অংশগ্রহণ করে। যেখানে প্রতিটি দলে ছিলেন তিন-চার জন শিক্ষার্থী। সেখান থেকে ২৬টি দলকে বাছাই করা হয় দ্বিতীয় পর্বের জন্য। তারা সর্বোচ্চ ২ মিনিট পরিসরে ভিডিও কনটেন্ট বা ওভিসি তৈরি করেন এ পর্বের জন্য। ভিডিও কনটেন্টের মানের ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্বের জন্য পাঁচটি টিম বাছাই করা হয়।

এবারের প্রতিযোগিতায় প্রথম পর্বের দলগুলো অনলাইন কেস প্রেজেন্টেশন জমা দেয়। বিজয়ীরা দ্বিতীয় পর্বে যে ভিডিও কনটেন্ট তৈরি করে তার বিষয় ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডারের প্রয়োজনীয়তা। দ্বিতীয় পর্বের বিজয়ী দলগুলো চূড়ান্ত পর্বে অফলাইনে কেস কমপিটিশনের মধ্যমে বিজয়ী দল নির্বাচন করে।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডাইসিন গ্রুপের মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মাহমুদ, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের চিফ অপারেটিং অফিসার ইউসুফ আবু আবদুল্লাহ ও বেক্সিমকো অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল ডিভিশনের মার্কেটিং-মার্চেন্ডাইজিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ইশতিয়াক আলম জর্জ।

উল্লেখ্য, আন্তঃবিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতা এবারই প্রথম আয়োজন করে বুটেক্স বিজনেস ক্লাব। তা ছাড়া বিভিন্ন সময় আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা টেক্সপ্রেস ও টেক্সবিজ আয়োজন করে এ ক্লাবটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা