× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪১ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ পিএম

দেশের বিভিন্ন স্কুলের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গসহ ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডার অংশ নেয়

দেশের বিভিন্ন স্কুলের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গসহ ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডার অংশ নেয়

স্কুল প্রিন্সিপালদের মধ্যে মতবিনিময়, অভিজ্ঞতা আদান-প্রদান, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৪। 

(২৯ সেপ্টেম্বর) বার্ষিক এ আয়োজনে দেশের বিভিন্ন স্কুলের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গসহ ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডার অংশ নেয়। শিক্ষার ভবিষ্যৎ গঠনে ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকা নিয়ে আলোচনার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ফলপ্রসূ পরীক্ষা ব্যবস্থাপনা এবং স্কুলগুলোকে বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ প্রদান করার মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলোর সঙ্গে অংশীদারত্বের সুফলসমূহের ওপর আলোকপাত করা হয়। অনুষ্ঠান চলাকালে ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশিন ২০২৩-২৪’ এবং ‘পার্টনার স্কুল অ্যাকশন রিসার্চ প্রোগ্রাম’র বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন ২০২৩-২৪’ -এর ৭৩ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

‘পার্টনার স্কুলস অ্যাকশন রিসার্চ প্রোগ্রাম’ শিক্ষক ও স্কুল লিডারদের পেশাগত উন্নয়ন, নেতৃত্ব, প্রযুক্তি এবং শিক্ষার্থীদের ফলাফলে মানসম্মত মানোন্নয়নে ভূমিকা রাখে। এ প্রোগ্রাম শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলে। এ প্রোগ্রামের প্রত্যেকজন সফল আবেদনকারীর আড়াই হাজার পাউন্ড পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ রয়েছে। গত বছরের রিসার্চ গ্রান্ট বিজয়ী সিডার ইন্টারন্যাশনাল স্কুলের নীতি ত্রিপাঠি ‘দ্য রোড টু রিওয়ার্ড: ব্রিটিশ কাউন্সিল অ্যাকশন রিসার্চ গ্রান্ট ২০২৩-২৪’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।

এ বছর পার্টনার স্কুলগুলোর ১৫ জন গবেষক এ গ্রান্ট অর্জন করেছেন।  যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে দু’জন: বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ মো. মুরশিদুল ইসলাম এবং সিলেট ইন্টারন্যাশনাল স্কুলের ফাহমিদা শারমিন। ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান পার্টনার স্কুলগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের অর্জন এবং পরিকল্পনা তুলে করেন। 

এ ছাড়া ছিল ইনোভেশন ফর ওয়েলবিইং ফাউন্ডেশনের (আইডব্লিউএফ) নির্বাহী পরিচালক মনিরা রহমানের ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতা’ শীর্ষক একটি সেশন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব স্টেলেনবোশের ডিপার্টমেন্ট অব কারিকুলাম স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক ড. কুডজাই স্যাভিয়াস তারিসায়ি, ‘লিডিং দ্য চার্জ: প্রিন্সিপালস অ্যাজ এআই চ্যাম্পিয়নস অ্যান্ড গার্ডিয়ানস এগেইনস্ট ডিপফেকস’ শীর্ষক একটি অনলাইন সেশন পরিচালনা করেন এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ, ‘এনশিওরিং ইনটিগ্রিটি: এ ডিপ ডাইভ ইনটু ব্রিটিশ কাউন্সিল এক্সাম অপারেশনস’ নিয়ে সেশন পরিচালন করেন। 

অনুষ্ঠানে অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল এর নেপাল ও বাংলাদেশ রিজিওনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস, পিয়ারসন এডেক্সেল বাংলাদেশ এর কাস্টমার সার্ভিস অ্যান্ড অপারেশনস অফিসার সামিন ইয়াসির হক। সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা