× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের ছবি -গাঁয়ের ছবি

আসলাম সানী

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

মায়ের কোলে-

থাকি বলে

শুধুই কি ঘুমাই?


ধীরে ধীরে আমিও যে 

বড়ো হতে চাই

জগৎটাকে দেখব বলে

স্বপ্ন দেখে যাই


পড়তেও চাই

শিখতেও চাই

ছবি এঁকে

লিখতেও চাই,

ফুলের গন্ধ পাইÑ


বড়ো হয়ে দেশ গড়ব 

দৈত্য-দানোর সাথে লড়ব

দেশ-কাল-মার হাল ধরবÑ


সূর্যের সাথে জাগব

চাঁদের সাথে ঘুমিয়ে আমি

মায়ের কোলেই থাকব

মায়ের ছবি আঁকব আমি 

গাঁয়ের ছবি আঁকব।


দাদুর আদর

মামুন সারওয়ার


কলম যখন কাগজ জুড়ে 

দুলতে থাকে 

কাগজ তখন ছড়ার ছন্দে

ফুলতে থাকে।


ফুলতে ফুলতে দুলতে দুলতে 

ছড়া হয়

খোকা খুকুর মুখে মুখে 

পড়া হয়।


পড়তে পড়তে খোকন তখন 

বলে খুকু-

ছন্দ ছড়ায় নিলাম দাদুর

আদরটুকু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা