প্রচ্ছদ
সুবর্ণা মেহ্জাবীন স্বর্ণা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৮ পিএম
মডেল : শৈলী; মেকআপ : রাজিয়া’স মেকওভার; ছবি : ফারহান ফয়সাল
পূজায় বা যেকোনো উৎসবের দিনগুলোয় নিজেকে সুন্দর ও পরিপাটি রাখতে কে না চাই। বর্ণিল পোশাকের সঙ্গে টুকটাক মেকআপ তো থাকবেই। তবে ত্বক যদি ভেতর থেকে উজ্জ্বল আর সজীব রাখা যায় তবে উৎসবের দিনগুলোয় আরও প্রাণোচ্ছল ও সুন্দর দেখাবে।

পূজাপার্বণ মানেই সব দুঃখ-কষ্ট-গ্লানি ম্লান করে উৎসবের আনন্দে মেতে ওঠা। এ যেন এক নতুন শুরু। পূজা আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। সারা বছর যেমন-তেমনভাবে কাটুক না কেন, এ উৎসব-অনুষ্ঠানের দিনগুলোয় নিজেকে সুন্দর করে সাজাতে চায় সবাই। কিন্তু সব সময় পারলারে গিয়ে পরিচর্যা করা তো সম্ভব হয় না। তাই স্বল্পসময়ে বাড়িতে বসেই যদি পূজা স্পেশাল রূপচর্চাটা সেরে ফেলা যায়, তাহলে মন্দ কি! তাই এবার বাড়িতে বসেই চটজলদি উজ্জ্বল ত্বক ও চুলের কিছু টিপস জেনে নিইÑ

সকালের রূপরুটিন
সকালে ঘুম থেকে
উঠেই ত্বক ভালোভাবে পরিষ্কার করা উচিত। কেননা সারা রাতের পর ত্বকে যে সিবাব বা তেল
জমে থাকে তা পরিষ্কার করা খুবই জরুরি। স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে সালফেট ফ্রি ক্লিনজার
ব্যবহার করা ভালো। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ক্লিনজিং জেল অথবা ফেসওয়াশ দিয়ে সকালে
ভালো করে মুখ ধুয়ে নিতে পারেন। শুষ্ক ত্বকের জন্য ক্ষার ছাড়া মাইল্ড ক্লিনজার হবে
আদর্শ। সেনসিটিভ ত্বকের জন্যও মাইল্ড ক্লিনজার ব্যবহার করলেই ভালো।
এরপর ত্বকে ব্যবহার
করতে হবে টোনার। স্বাভাবিক ও শুষ্ক ত্বকের ক্ষেত্রে অ্যালকোহল বা মধু, গোলাপজল এগুলো
টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তৈলাক্ত ত্বকের
জন্য শসার রস, টমেটোর রস দিয়ে টোনিং করতে পারেন। সেনসিটিভ ত্বকের জন্য টি-ট্রি অয়েল,
অ্যাপেল সিডার ভিনিগার, গ্রিন টি এগুলো ভালো কাজ করে। কম্বিনেশন ত্বকে এসেনশিয়াল অয়েল,
টি-ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।
টোনিংয়ের পরে
ত্বকের যত্নে ময়েশ্চারাইজার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। স্বাভাবিক ও শুষ্ক ত্বকের
ক্ষেত্রে মধু, আমন্ড অয়েল, নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজিং করতে পারেন। তৈলাক্ত ত্বকে
অরগ্যান অয়েল খুব ভালো কাজ করে। এ ছাড়া অ্যালোভেরা জেল ও রোজ এসেনশিয়াল অয়েলের
মিশ্রণও ভালো ফল দেয়। সেনসিটিভ ত্বকের জন্য ভিটামিন ই অয়েল, এসেনশিয়াল অয়েল, অ্যালোভেরা
জেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
এগুলো ছাড়াও দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

রাতের রূপরুটিন
দিনের মতো রাতেও
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং জরুরি। এর সঙ্গে রাতে স্কিন সিরাম ব্যবহার করলে খুব
দ্রুত উপকার পাবেন। প্রতিদিনের ত্বকের যত্ন ছাড়াও চটজলদি গ্লোয়িং স্কিন পেতে স্ক্রাবিং
এবং ফেসপ্যাক লাগানো দরকার।
ত্বকের উজ্জ্বলতা
বাড়াতে স্ক্রাবিং খুব উপকারী। কারণ এর ফলে ত্বকের এক্সফোলিয়েশন হয়। ত্বকের ওপরের
মৃত কোষের স্তর পরিষ্কার হয় এবং ভেতরের উজ্জ্বল কোষস্তর ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
তৈলাক্ত ত্বক ওটমিল-মধু
ও ঘরে পাতা টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। এরপর আঙুল দিয়ে
সার্কুলার মোশনে ধীরে ধীরে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার
লাগিয়ে নিন। সপ্তাহে দুই দিন এ স্ক্রাবিং করতে পারেন।
স্বাভাবিক ও শুষ্ক ত্বক-ভিজিয়ে রাখা আমন্ড বাদাম পেস্ট করে তার সঙ্গে দুধ, নারকেল তেল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ওপরের পদ্ধতিতে স্ক্রাবিং করতে পারেন। এতে ত্বকের এক্সফোলিয়েশনও হবে আর আর্দ্রতাও বজায় থাকবে।

সেনসিটিভ ত্বক-চিনি
ও মধু একসঙ্গে মিশিয়ে তা দিয়ে স্ক্রাব করলে উপকার পাবেন। এ ছাড়া টমেটো কেটে তাতে
চিনি মিশিয়ে তা দিয়েও স্ক্রাব করতে পারেন।
সুন্দর, উজ্জ্বল
ত্বকের জন্য ফেসপ্যাক খুব উপকারী। এবার এমনই কিছু ফেসপ্যাকের সন্ধান জেনে নিনÑ

আইসকিউব থেরাপি
চটজলদি গ্লোয়িং স্কিন পেতে উপকারী। আইসকিউব পাতলা কাপড়ের মধ্যে নিয়ে তা মুখে ও গলায় ঘষে নিন। এর ফলে ত্বককোষের মুখগুলো তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায়।

ডার্ক সার্কেল
দূর করতে
আমাদের অনেকেরই
চোখের নিচে কালো দাগের সমস্যা রয়েছে। পূজার সাজে এ কালচে ছোপ খুবই বেমানান। তাই মাত্র
কয়েক দিনের যত্নে এ সমস্যার সমাধান সম্ভব। তবে যত্ন করতে হবে প্রতিদিন।