× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

নাশতার স্বাদে ভিন্নতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১০ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১২ পিএম

রেসিপি : রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম; ছবি : ফারহান ফয়সাল

রেসিপি : রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম; ছবি : ফারহান ফয়সাল

ঘরে একঘেয়েমি নাশতা খেতে খেতে বিরক্ত? তবে ভিন্ন স্বাদের মজাদার এ রেসিপিগুলো বানিয়ে দেখুন। চার স্বাদের ভিন্নধর্মী রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম


চিকেন লেমন রাইন্ড কাবাব

যা যা লাগবে

চিকেন ৩০০ গ্রাম, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সাদা তিল বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ২-৩টি, ধনেপাতা (কুচি) ২ চা চামচ, লেবুর খোসা (কুচি) ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চিমটি, চিলিফ্লেক্স আধা চা চামচ, লেমন এসেন্স ২ ড্রপ, ব্রেড ১ পিস, তেল আধা কাপ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিকেন টুকরোর সঙ্গে আদা, রসুন বাটা, তিল, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। বাটিতে ঢেলে কিমার মধ্যে গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, চিলিফ্লেক্স, লেমন রাইন্ড, লেবুর রস এবং লেমন এসেন্স ও ১ চা চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। শিক কাবাবের শেপ করে কাঠিতে গেঁথে নিন। চুলায় গ্রিলপ‍্যান গরম করে তাতে তেল দিয়ে কাবাবগুলো সেলো ফ্রাই করে নিতে হবে। দুই পাশ ভেজে সোনালি রঙ হলে নামিয়ে বাটার নানের সঙ্গে পরিবেশন করুন।



চিকেন ফাজিতা

যা যা লাগবে

চিকেন (বুকের অংশ) ২টি, ক‍্যাপসিকাম (৩ রঙের) দেড় কাপ, টমেটো আধা কাপ, পেঁয়াজ ১টি। ফাজিতা মসলা তৈরিতে : অরিগানো আধা চা চামচ, রসুন গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, অলিভ অয়েল ৩-৪ টেবিল চামচ, রসুন (কুচি) ১ চা চামচ, লেবুর রস বা ভিনেগার ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিকেন জুলিয়ান শেপে কেটে নিতে হবে। ফাজিতার মসলা সব একত্রে ভালো করে মিশিয়ে নিন। এবার চিকেনের মধ‍্যে অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে ১০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। প‍াত্রে অলিভ অয়েল দিয়ে গরম হলে রসুন কুচি হালকা ভেজে চিকেন পিস দিয়ে দিন। সামান্য ভেজে সোনালি রঙ এলে ক‍্যাপসিকাম ও পেঁয়াজ দিন। নরম হলে বাকি ফাজিতা মসলা ঢেলে ১০ মিনিট চুলায় রেখে নামিয়ে গরম গরম ফাজিতা রুটি, নান বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।



টার্কিশ চিকেন

যা যা লাগবে

চিকেন ম্যারিনেটের জন্য : চিকেন (পিস) ১ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পাপরিকা পাউডার ১ চা চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, টকদই আধা কাপ, ভিনেগার ১ চা চামচ ও লবণ পরিমাণমতো। হোয়াইট সস ১ কাপ, মোজারেলা চিজ আধা কাপ, ওলিভ অয়েল ১ টেবিল চামচ। হোয়াইট সস তৈরিতে : দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি, চিনি আধা চা চামচ ও গোলমরিচ গুঁড়া আধা চা চামচ।

যেভাবে তৈরি করবন

সস তৈরির জন্য প‍্যান গরম করে বাটার দিয়ে রসুন কুচি সামান্য ভেজে নিন। তাতে ময়দা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনো দানা না থাকে। ক্রিমের মতো সফ্ট হলে তাতে দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিন। গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে নাড়লেই সস তৈরি। এবার একটি প‍্যানে ওলিভ অয়েল দিয়ে গরম হলে ম্যারিনেট করা চিকেন ঢেলে নাড়তে হবে। পানি শুকিয়ে সেদ্ধ হলে তাতে হোয়াইট সস ঢেলে দিন। ওপরে মোজারেলা চিজ কুচি করে ছড়িয়ে দিন। এরপর সামান‍্য ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে ৩-৪ মিনিট। চিজ গলে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।


পানদান বাটার কেক

যা যা লাগবে

ডিম ২টি, চিনি ৬০ গ্রাম, ময়দা ৬০ গ্রাম, বাটার ৬০ গ্রাম, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ ১ চিমটি, পানদান ইমালশন ১ চা চামচ। সিরাপ তৈরিতে : পানি আধা কাপ, চিনি ১ টেবিল চামচ, পানদান ইমালশন আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে সিরাপ তৈরি করতে চিনি, পানি চুলায় দিয়ে নাড়তে হবে। চিনি গলে গেলে নামিয়ে পানদান ইমালশন মিশিয়ে রেখে দিন। একটি পাত্রে চিনি ও বাটার ভালো করে বিটার দিয়ে বিট করে নিতে হবে। চিনি গলে গেলে ডিম দিয়ে বিট করতে হবে। বাটার খুব স্মুদ হলে তাতে ময়দা, বেকিং পাউডার ও লবণ দিয়ে বিট করুন। এখন পানদান ইমালশন দিয়ে একটু বিট করে কেক প‍্যানে বাটার ব্রাশ করে তাতে বাটার ঢেলে দিন। ওভেনে ১৮০°তে ২৫ মিনিট বেক করতে হবে। ওভেন থেকে বের করে ওপরে সিরাপ ব্রাশ করে দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা