স্বাদু সংবাদ
সাজেদুর আবেদীন শান্ত
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম
১৯০৩ সালের ৩ আগস্ট যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসির ক্রাডক স্ট্রিটের ঠিকানায় একটি পোস্টকার্ড পাঠানো হয়েছিল। কিন্তু সেটি পৌঁছেছে এ বছর আগস্টে। পোস্টকার্ডটির প্রাপকের নাম লিডিয়া ডেভিস। চিঠিটি পাওয়ার পর সোয়ানসি বিল্ডিং সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ঠিকানা সঠিক এবং আমরা এখনও ১১ (বা ১২) ক্রাডক স্ট্রিটে থাকি। কিন্তু এটা পৌঁছেছে ১২১ বছর পর। জায়গাটি এখন একটি ব্যাংকের। ব্যাংকটির যোগাযোগ কর্মকর্তা হেনরি ডার্বি ওয়েলস অনলাইনকে বলেন, ‘এটি আদিম! কিছুটা ভুতুড়ে! স্ট্যাম্পটি রাজা এডওয়ার্ডের, তিনি ১৯০১ থেকে ১৯১০ সাল পর্যন্ত রাজা ছিলেন।’ তিনি আরও জানান, ‘পোস্টকার্ডটির বেশির ভাগ লেখা এখন আর পড়া যায় না, তবে পোস্টমার্কে তারিখ স্পষ্ট বুঝা যাচ্ছে। এটির হাতের লেখা কিংবা সেটিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সরাসরি সেগুলো নিয়েও কথা বলা যেতে পারে। যেমন সেখানে লেখা, “প্রিয়তম, আমি পারিনি।” এটা সেই সময়ের জন্য অনেক বেশি। চিঠিতে লেখাÑ“কিন্তু আমি আশা করি তুমি বাড়িতে ভালো আছো। আমি এখন প্রায় ১০ (শিলিং) পকেট খরচ হিসেবে পেয়েছি। ট্রেন ভাড়াসহ নয়, তাই আমি ঠিক করেছি মিস গিলবার্ট এবং জন আমাকে মনে রাখবেন। ইওয়ার্টের পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা”।’