× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

হাম্পব্যাক তিমির মুখে সিল

সাজেদুর আবেদীন শান্ত

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৯ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম

হাম্পব্যাক তিমির মুখে সিল

ওয়াশিংটনের অ্যানাকোর্টসে সম্প্রতি একটি সিল হাম্পব্যাক তিমির মুখে ধরা পড়েছে। গত বৃহস্পতিবার একদল তিমি পর্যবেক্ষণকারী মাছ ধরার সময় অদ্ভুত এ দৃশ্যটি দেখতে পান। ক্যাপ্টেন টাইলার ম্যাককিন জানান, যখন তিমিটি খাবার খাচ্ছিল তখন এটি তার বিশালাকৃতির মুখ খুলে ছোট মাছ ও পানি পান করছিল। হঠাৎ তিমিটি নিজের মুখে সিলটিকে দেখতে পায় এবং সিলটি দ্রুত বেরিয়ে আসে। দৃশ্যটি দেখে মনে হবে যেন তিমির মুখে সিলমোহর। ম্যাককিন বলেন, ‘এটি ছিল এক অদ্ভুত মুহূর্ত! ফ্রেমগুলো ধরতে মাত্র কয়েক সেকেন্ড লেগেছিল। যখন সিলটি বেরিয়ে এলো, তখন আমাদের পুরো দল হেসে উঠল। কিন্তু সিলটির জন্য বিষয়টি নিঃসন্দেহে এতটা হাসির ছিল না।’ ব্রুক ক্যাসানোভার একটি ছবি তুলেছেন, যেখানে দেখা যাচ্ছে সিলটি তিমির মুখের নিচ থেকে বেরিয়ে আসছে। ম্যাককিন তার ফোনে একটি ভিডিও ধারণ করেন, সেখানে দেখা যায় সিলটি তিমির মুখ থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে।

ম্যাককিন জানান, সিলটি সম্ভবত ‘জিলিয়ন নামে পরিচিত। জীবনের এই অনন্য দৃশ্যপট আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির রহস্য কখনোই শেষ হয় না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা