× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

গাধার বিষ্ঠা দেখে আয়ের সুযোগ

সাজেদুর আবেদীন শান্ত

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৮ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম

গাধার বিষ্ঠা দেখে আয়ের সুযোগ

স্পেনের অ্যালিক্যান্ট এলাকার বেনিডর্মে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক অদ্ভুত এবং মনোজ্ঞ উৎসব; যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ উৎসবের নাম ‘কাগা দে লা বুরা’; যা মূলত গাধার বিষ্ঠাত্যাগ দেখার একটি প্রতিযোগিতা। জানা যায়, এ খেলায় অংশগ্রহণকারীরা ১০ ইউরো বা ১৩০০ টাকার কিছুটা বেশি বাজি রেখে একটি নির্দিষ্ট এলাকা বেছে নেন। যদি গাধাটি ওই এলাকায় বিষ্ঠা ত্যাগ করে, তবে বিজয়ীরা পেতে পারেন ১০০০ ইউরো বা ১ লাখ ৩৩ হাজার টাকার কিছুটা বেশি। যদি বিষ্ঠাত্যাগ একাধিক স্কোয়ারজুড়ে ছড়িয়ে পড়ে, তবে সবচেয়ে বড় অংশটি বিজয়ী নির্ধারিত হবে। ২০১৪ সালে শুরু হওয়া এ উৎসবটি করোনা মহামারির কারণে কিছুদিন বন্ধ ছিল। এরপর বিরতি কাটিয়ে ২০২১ সালে পুনরায় শুরু হয়। এবারের উৎসবের ট্যাগলাইন ছিলÑ‘কখনোই তোমাকে এত কিছু দেয়নি।’ এ বছর উৎসবটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা আগামী বছর আবার এটি আয়োজনের আশা প্রকাশ করছেন। গাধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তারাই আমাদের এই আনন্দের উৎস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা