× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকিগঞ্জের ত্রিমোহনা

আবীর আল নাহিয়ান

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৯ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৪ পিএম

জকিগঞ্জের ত্রিমোহনা

সিলেটের প্রান্তসীমায় অবস্থিত জকিগঞ্জ উপজেলা। জকিগঞ্জের পশ্চিমে বিয়ানীবাজার, পূর্বে ভারতের আসাম রাজ্য, উত্তরে কানাইঘাট উপজেলা এবং দক্ষিণে আসামের করিমগঞ্জ উপজেলা।

এখানে একটি বিশেষ আকর্ষণীয় স্থান হলো 'ত্রিমোহনা', যা সুরমা, কুশিয়ারা এবং ভারতের বরাক নদীর মিলনস্থল হিসেবে পরিচিত। এটি জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ এলাকায় অবস্থিত এবং স্থানীয়রা একে 'তি-গাঙ্গা' নামেও অভিহিত করে।

ত্রিমোহনার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখানে সুরমা, কুশিয়ারা এবং বরাক নদীর মিলনে সৃষ্টি হয়েছে এক অনন্য দৃশ্য। সামনের দিকে ভারতের বরাক নদী, ডানদিকে কুশিয়ারা নদী এবং বাঁ দিকে সুরমা নদী প্রবাহিত হয়েছে। নদীর মাঝখানে সবুজ গাছপালা দ্বারা আচ্ছাদিত একটি দ্বীপ সদৃশ উঁচু বালুচর দেখা যায়। ত্রিমোহনা শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। নদীর তীরে ছোট ছোট নৌকা বাঁধা থাকে। নদীর চরের মধ্যে স্থানীয়রা নানারকম সবজি চাষ করেন।

ত্রিমোহনায় পৌঁছানোর জন্য সিলেট-জকিগঞ্জ সড়কের আমলশীদ এলাকায় একটি বাঁকের দক্ষিণমুখী রাস্তা ধরে এগোতে হয়। সিলেট থেকে জকিগঞ্জগামী বাসে চড়লে হেল্পারকে বললে  ত্রিমোহনার রাস্তায় নামিয়ে দিবে। এছাড়াও সিলেট শহর থেকে নির্দিষ্ট যানবাহন বা প্রাইভেট কার দিয়েও ত্রিমোহনায় আসা যাবে।

ত্রিমোহনার নদীর পাড় ধরে কিছুটা হাঁটলেই ভারতের সীমান্ত দৃশ্যমান হয়। মাঝির নৌকা চালানোর দৃশ্য এবং নদীর স্রোতের শান্তি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যায়। চারপাশের সবুজ গাছপালা, নদীর ধারে প্রবাহিত শীতল বাতাস এবং নদীর পানির কলকল ধ্বনি ত্রিমোহনার সৌন্দর্যকে আরও বৈচিত্র্যময় করে তোলে। স্থানীয়রা এখানে অবসর সময় কাটাতে এবং প্রকৃতির অপূর্ব দৃশ্য উপভোগ করতে আসেন। তবে, পর্যটকদের জন্য কিছু সমস্যা রয়েছে। এখানে পর্যাপ্ত বসার স্থান ও রেস্টুরেন্টের অভাব রয়েছে, যা পর্যটকদের কিছুটা অসুবিধায় ফেলতে পারে। স্থানটির সুযোগ-সুবিধা আরও উন্নত করার দাবি পর্যটকদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা