প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম
বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইউরোপ বিভিন্ন দেশ। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ২টি স্কলারশিপের তথ্য থাকছে আজ।
গেটস ক্যামব্রিজ স্কলারশিপ
বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি, এমএসসি বা এমএলিট বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। কোনো কোর্সে আবেদন ৩ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। আবার কোনো কোর্সের আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি, ২০২৫।
বৃত্তির সুযোগসুবিধা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনে করতে এবং আবেদনের বিস্তারিত জানতে : https://www.gatescambridge.org/
যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ফুলটাইম ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পিএইচডি প্রোগ্রামের টার্মগুলো- সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, স্ট্রেংদেনিং হেলথ সিস্টেম অ্যান্ড ক্যাপাসিটি, বৈশ্বিক উন্নয়ন, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও গভর্ন্যান্স শক্তিশালীকরণ, স্ট্রেংদেনিং রিসাইলেন্স অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস, অ্যাকসেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি।
আবেদনের জন্য যোগ্যতা
আবেদনকারীর অবশ্যই উচ্চতর দ্বিতীয় শ্রেণির (২:১) অনার্স স্ট্যান্ডার্ড/সিজিপিএ অথবা একটি দ্বিতীয় শ্রেণির (২:২) অনার্স স্ট্যান্ডার্ড/সিজিপিএ ডিগ্রির ক্ষেত্রে একটি ফার্স্ট ডিগ্রি এবং একই শর্তে একটি সংশ্লিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। কেবল নির্বাচিত বা শর্টলিস্টেড প্রার্থীদেরই সাক্ষাত্কারের জন্য ডাকা হবে। আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র যুক্ত করতে হবে : উত্তীর্ণ সব পরীক্ষার অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটসমূহ, ভাষাদক্ষতার রেজাল্টশিট/সার্টিফিকেট এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি। এ ছাড়া রেজিস্ট্রার অফিস থেকে গৃহীত নমিনেশনের একটি হার্ড কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
দ্য সেক্রেটারি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ (কক্ষÑ৬১০), আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলানগর, ঢাকা। এ ছাড়া হার্ড ডকুমেন্টের একটি পিডিএফ কপি অবশ্যই [email protected] এ ইমেইলে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ : ১৫ সেপ্টেম্বর।