স্বাদু সংবাদ
সাজেদুর আবেদীন শান্ত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯ পিএম
সম্প্রতি মালয়েশিয়ার একটি প্রত্নতাত্ত্বিক দল নেংগিরি উপত্যকার এক গুহায় ১৬ হাজার বছরের পুরোনো কঙ্কাল এবং বেশ কিছু পাথরের সরঞ্জাম আবিষ্কার করেছেন, যা এ অঞ্চলের প্রাচীন মানুষের জীবনযাত্রা সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপক জুলিস্কান্দার রামলি লাইভ সায়েন্সকে জানিয়েছেন, গুহাগুলোয় পাওয়া কঙ্কালগুলো প্রাক-নিওলিথিক যুগের সংস্কৃতির অন্তর্গত। স্ফটিক ও পাথরের সরঞ্জামগুলো সে যুগের মানুষের টুলস ও প্রযুক্তির একটি মূল্যবান চিত্র তুলে ধরে। এ গুরুত্বপূর্ণ আবিষ্কার মানব ইতিহাসের পুরোনো অধ্যায় উন্মোচন এবং আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ও প্রযুক্তির বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে। তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে গুহাগুলোর সংরক্ষণ নিয়ে যে চ্যালেঞ্জ আসবে তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। এ ধরনের প্রাচীন ঐতিহ্যের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে এবং প্রকল্পের প্রভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।