× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনুদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২২ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫ পিএম

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনুদান

সম্প্রতি ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৩৩ লাখ ৭১ হাজার টাকার বেশি অনুদান দিয়েছে।

১১ সেপ্টেম্বর বুধবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান জমা দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ড, শিক্ষক এবং কর্মকর্তাদের কাছ থেকে স্বেচ্ছাপ্রদত্ত এ অনুদানের টাকা সংগ্রহ করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হয়। এ আর্থিক অনুদানের পাশাপাশি বন্যার শুরু থেকেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নানাভাবে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাদ্য, পানীয় জল সরবরাহ এবং বস্ত্র বিতরণে সক্রিয়ভাবে অংশ নেয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামস রহমান এ উদ্যোগের বিষয়ে বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমরা সব সময়ই বৃহত্তর মানুষের কল্যাণকে গুরুত্ব দিই। সাম্প্রতিক বন্যা ফেনী, নোয়াখালী, কুমিল্লায় হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করেছে। এ সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে যদি ক্ষতিগ্রস্তদের কষ্টের কিছুটা লাঘব হয় সেটাতেই আমাদের সার্থকতা। বন্যার্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প এবং গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা