× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

গলা টিপে ধরার শর্তে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩১ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৫ পিএম

সৈয়দ মুজতবা আলী

সৈয়দ মুজতবা আলী

কাউকে ন্যাকামো করে রবীন্দ্রসংগীত গাইতে দেখলেই সৈয়দ মুজতবা আলী ভীষণ বিরক্ত হতেন। সুভাষ চৌধুরী একবার তার কাছে রবীন্দ্রনাথের ওপর লেখা চাইতে গেছেন। আলী সাহেব তার অনুরোধ শুনে বললেন, ‘লেখা তো দেব অবশ্যই, তবে একটা শর্ত আছে।’ ‘কী সেই শর্ত?’ সুভাষ জানতে চাইলেন। আলী সাহেব বললেন, ‘এই যে সকাল ৭টা ৪০ মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গুরুদেবের গান সম্প্রচার হয়, ওইসব ছিচকাঁদুনে ন্যাকামিভরা গলাচাপা গায়ক-গায়িকার গলা টিপে ধরতে পারবেন? তাহলে লেখা পাবেন।’ সুভাষ চৌধুরী এমন কড়া কথা শুনে হতবাক। পরে আলী সাহেব ব্যাখ্যা করে বললেন, ‘আরে মশাই, আমি তো খোদ গুরুদেবের আশ্রমের লোক। শান্তিনিকেতনে পড়েছি তো বটেই, পড়িয়েওছি। বহু গান শুনেছি। কিন্তু অমন ন্যাকা ন্যাকা আধো আধো উচ্চারণে চাপা গলায় রবীন্দ্রসংগীত সেখানে শুনিনি। এসব কী হচ্ছে, অ্যাঁ?

সূত্র : মুজতবা রঙ্গ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা