× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএলটিএস রিডিং ও রাইটিং টেস্টের প্রস্তুতি যেভাবে নিবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৫ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৭ পিএম

আইএলটিএস রিডিং ও রাইটিং টেস্টের প্রস্তুতি যেভাবে নিবেন

সাধারণত আমাদের একটি ভাবনা হচ্ছে, আইএলটিএস রিডিং অন্য অংশগুলোর চেয়ে সহজ। প্রকৃতপক্ষে, রিডিং পার্টটির জন্যও যথেষ্ট প্রস্তুতি নেওয়া চাই। তাহলে চলুন দেখে নিই কীভাবে:

১. জেনে নিন পরীক্ষার ধরন ও সময়

আইএলটিএস রিডিং অংশে ভালো করতে হলে প্রথমেই জেনে নিতে হবে পরীক্ষার ফরম্যাট। এতে আপনি আগে থেকেই কীভাবে প্রশ্নগুলো করা হবে, তা জেনে নিতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 

ক. আপনাকে ৩টি passage পড়তে দেওয়া হবে যেখানে সর্বোচ্চ শব্দসংখ্যা হবে ২,৭৫০। 

খ. এর ভিত্তিতে আপনাকে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রতিটির মান হবে ১। এই প্রশ্নগুলো করা হবে আপনাকে দেওয়া সেই তিনটি রিডিং টেক্সট থেকে। তাই, টেক্সটটির উদ্দেশ্য ও মতামত ভালো করে বুঝে নিতে হবে। 

গ. সম্পূর্ণ রিডিং পার্টটির জন্য আপনার কাছে থাকবে ৬০ মিনিট। তাই, প্রতিটি টেক্সটের পেছনে সময় ব্যয় করা যাবে ২০ মিনিট। পরীক্ষা কোন ফরম্যাটে হবে, এটার পাশাপাশি আপনাকে এটাও জেনে নিতে হবে যে প্রশ্নগুলো করা হবে, সেগুলো আসলে কোন টাইপের হয়ে থাকে। চলুন, দেখা যাক:

  • Multiple Choice
  • Identifying Information
  • Sentence Completion
  • Identifying Author’s views
  • Matching Headings
  • Table Completion
  • Note Completion
  • Summary Completion

৩. টাইম ম্যানেজমেন্ট 

আইএলটিএস পরীক্ষায় সময় থাকে খুবই কম। তাই এই অংশটুকু প্রাকটিস করার সময় প্রতিটা টাস্কে বা passage – এ কতটুকু সময় দেওয়া যাবে, সেটা খুব ভালো করে খেয়াল করে নিতে হবে। কেননা, প্রতিটি মিনিটর গুরুত্ব এখানে খুব বেশি। সব চেয়ে ভাল হয় বাসায় আইএলটিএস রিডিং পরীক্ষার কিছু Mock Test দিয়ে নেওয়া। শুধু Mock Test দিলেই হবে না, টাইম ম্যানেজ করে সুন্দর করে একদম স্ট্যান্ডার্ড পদ্ধতিতে দিতে হবে, যেন মূল পরীক্ষা দেওয়ার সময় আপনার টাইম নিয়ে কোনো সমস্যায় না পড়তে হয়।

৪. বেশি ফোকাস করুন প্রশ্নগুলোর দিকে

আমরা অনেকেই প্রশ্নের দিকে ভাল করে খেয়াল না করেই passage – এর মধ্যে অনেক সময় দিয়ে ফেলি। এতে টেক্সটের অপ্রয়োজনীয় জিনিস বুঝতে বুঝতে অধিক সময় নষ্ট হয় এবং যা প্রকৃতপক্ষে প্রয়োজন, সেটার দিকে খেয়াল করা হয় না। 

আইএলটিএস রাইটিং প্রস্তুতি

আইএলটিএস পরীক্ষার অন্যতম কঠিন একটি অংশ হচ্ছে রাইটিং পার্ট। আমরা অনেকেই এই অংশের প্রস্তুতি নিতে গিয়ে ভেবাচেকা খেয়ে যাই যে কোন জায়গা থেকে শুরু করব এবং কীভাবে এর প্রস্তুতি নিলে আইএলটিএস রাইটিং – এ একটি ভালো স্কোর করা যাবে।

রাইটিং এর পার্টটা সহজ নাকি কঠিন, এটা নির্ভর করে আপনার প্রস্তুতির উপর। সঠিক পদ্ধতিতে প্র্যাক্টিস করলে এটা মোটেও কঠিন লাগবে না বরং তখন আপনার আত্নবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যায় হোক, শুরু করা যাক তবে…

১. জেনে নিন আইএলটিএস রাইটিং অংশের পরীক্ষার নিয়মাবলী

পরীক্ষার আগে অবশ্যই পরীক্ষার মানবন্টন বা কাঠামো দেখে নেওয়া উচিত। আইএলটিএস একাডেমিক রাইটিং পরীক্ষার দুইটি অংশ রয়েছে। একটিতে চার্ট বা গ্রাফের উপর রিপোর্ট লিখতে হয় এবং দ্বিতীয় অংশে লিখতে হয় রচনা (essay)।  এর মধ্যে দ্বিতীয় টাস্কটিতে সময় দিতে হয় প্রায় দ্বিগুণ। আইএলটিএস General Training রাইটিং পরীক্ষায় প্রথম টাস্কে রিপোর্টের বদলে লিখতে হয় লেটার। 

২. আইএলটিএস মডেল Essay পড়ুন

আইএলটিএস রাইটিং এ ভালো করতে হলে এর প্রস্তুতি হিসেবে প্রচুর পড়তে হবে। আইএলটিএস পরীক্ষায় ভাল করার জন্য একাডেমিক বিভিন্ন রিপোর্ট বা রিডিং টাস্কগুলো অর্থসহ ভালো করে পড়ুন। এগুলো পড়তে থাকলে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে আইএলটিএস পরীক্ষায় কী রকম প্রশ্ন এসে থাকে এবং সেগুলোতে ভালো করার জন্য আপনি এখন যতটুকু পারদর্শী, সেই লেভেল থেকে আপনাকে আরও কতটা উন্নতি করা লাগতে পারে। 

৩. শিখে ফেলুন ভোকাবুলারি

কোনো কিছু ভালো করে বর্ণনা করে লিখতে গেলে, এমনকি স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও, ভোকাবুলারির ভীত মজবুত থাকা চাই। সেটার জন্য টপিক অনুযায়ী ভোকাবুলারি চর্চা করা শুরু করে দিতে হবে। আইএলটিএস-এ যে ধরণের টপিক বেশি জোর দেওয়া হয় বা যে টপিকগুলো বেশি আসে সেই সব টপিকের ভোকাবুলারি ভালো করে শিখে নিতে হবে। যেমন: পরিবেশ, শিক্ষা, চাকরি, ইত্যাদি। আগে থেকেই দেখে নিবেন যে এই টপিকগুলোতে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এবং কোন কোন শব্দ এক সাথে ব্যবহার করে বাক্যতে ব্যবহৃত হচ্ছে? সেগুলো লিখে রাখুন এবং নিয়মিত পড়ুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা