× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানভাসি মানুষের পাশে ‘কান্ডারি’

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৬:১৭ পিএম

দুর্গত এলাকায় সার্বক্ষণিক মানবিক কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘কান্ডারি’

দুর্গত এলাকায় সার্বক্ষণিক মানবিক কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘কান্ডারি’

স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন এলাকায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। বিপন্ন এ সময়ে দেশের তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে ত্রাণসহ উদ্ধার কার্যক্রমে। অদম্য মানসিক শক্তি নিয়ে দুর্গত এলাকায় সার্বক্ষণিক মানবিক কাজ করে যাচ্ছেন সামাজিক সংগঠন ‘কান্ডারি’। 

সর্বগ্রাসী বন্যার তাণ্ডবে মানুষ যখন দিশেহারা তখন সংগঠনটির কয়েকটা টিম ফেনীতে উদ্ধারকাজে অংশ নিয়েছে। এ ছাড়াও তারা সেখানে দুর্গত মানুষের মাঝে খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন দিয়েছে। দুর্গত এলাকায় নিজেদের কার্যক্রম নিয়ে কান্ডারি সংগঠনের আফসারা আলভী বলেন, কান্ডারি প্রজেক্ট পাঠশালার পাশের ৭টি গ্রাম বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে (খুলনা, পাইকগাছা, দেলুটি ইউনিয়ন)। এখন সেখানে ত্রিশ হাজার মানুষ পানিবন্দি। সেখানে প্রজেক্ট পাঠশালার মাধ্যমে শুখনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন এই গৃহহীন মানুষগুলোকে বৃষ্টি থেকে রক্ষার জন্য তাঁবুর ব্যবস্থা করা হচ্ছে। খাগড়াছড়িতে আমাদের একটি টিম পানিবন্দিদের জন্য রান্না খাবারের ব্যবস্থা করেছে। সেখানে রান্না করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। ফেনীতে আমাদের একটি টিম ক্লোজ করে এখন দুটা টিম কাজ করছে। এ ছাড়া রাঙামাটিতে আমাদের টিম খাবার বিতরণ করছে। 

ফেনী থেকে সংগঠনের টিম লিডার আল্লামা দিদার বলেন, কোথাও কোথাও গলা সমান পানি, সঙ্গে পানি নামার স্রোত, তার ওপর বৃষ্টি। এর মাঝেই কাজ করে যাচ্ছে সকল স্বেচ্ছাসেবীরা। সংগঠনটি ইতোমধ্যে ফেনীতে ১৩০টি পরিবার, দেলুটি ইউনিয়নে ১১০০ পরিবার, রাঙামাটিতে ৬০টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। এ ছাড়া ফেনীতে ৬০ জন মানুষকে উদ্ধার করেছে। 

আলভী জানান, আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে আমরা আরও ৭০০টি পরিবারকে সহায়তা করার মতো প্যাকেজ নিশ্চিত করেছি। এ সহায়তা কার্যক্রমে বিভিন্ন স্তরের মানুষজন আমাদের পাশে রয়েছেন। আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট আমাদের মানবিক কার্যক্রমকে চালিয়ে নিতে যথাসাধ্য সাহায্য করছেন। 

কান্ডারি ফেনী টিম লিডার দিদার বলেন, যারা ত্রাণ নিয়ে বিভিন্ন দিকে যাত্রা শুরু করতে চান, সবার কাছে হাতজোড় করে মিনতি করি এখন কোনোভাবেই ১০০/২০০/৩০০ প্যাকেটের জন্য ১৫/২০ জনের বিরাট দল নিয়ে বের হয়েন না। এই একবারের জন্য হলেও নিজেদের নাম, সংগঠনের নাম স্যাক্রিফাইস করে বড় প্রতিষ্ঠানের কাছে আপনাদের সাহায্য হস্তান্তর করুন। কাউকে পছন্দ নাহলে সরাসরি সেনাবাহিনী বা প্রধান উপদেষ্টার তহবিলে দিন। ত্রাণের সুষম বণ্টনের জন্য এটা খুবই জরুরি। 

তবে এখনও অনেক সাহায্য প্রয়োজন বলে জানিয়েছেন কান্ডারি সংগঠনের প্রতিষ্ঠাতা আফসার আলভী। তিনি বলেন, সবার সাহায্য অনেক প্রয়োজন। আপনার একটু সহানুভূতি বদলে দিতে পারে একটি উপকূলের বন্যাকবলিত মানুষের জীবন। আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট সহায়তায় আমরা কাজ করছি উপকূল অঞ্চলের বানভাসি মানুষের জন্য। সবাই যেভাবে সাহায্য করতে পারেন- মানুষ খোলা আকাশের নিচে আছে, তাদের জন্য ত্রিপলা সরবরাহ করে, খাবার, স্যানিটারি ন্যাপকিন, পানি অথবা ওয়াটার পিওরিফাই ট্যাবলেট ও মেডিসিন  দিয়ে। 

তরুণরা দেশের সব প্রেক্ষাপটে মানুষের পরম বন্ধু হয়ে কাজ করেন। এবারের বন্যায় তরুণদের সম্মিলিত উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অক্লান্ত শ্রম ও সাহসের সঙ্গে তারা অসংখ্য বানভাসি মানুষকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন। পাশাপাশি তারা খাবার ও নানা সহায়তা দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা