× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ও প্রকৃতি

চয়ন বিকাশ ভদ্র

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১২:৩৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৩:১৭ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

শরতের মিষ্টি বিকাল। আকাশে হালকা মেঘের ভেলা, আর মাঝে মাঝে রোদ্দুর খেলা করছে। বাগানে ফুটে থাকা শিউলি, ভাদ্রা আর নদীর ধারে ফুটে থাকা কাশফুলে বাতাস দুলছে। ছোট্ট ঊর্মি তার মায়ের হাত ধরে গ্রামের মেঠো পথে হাঁটছে। উর্মির বয়স মাত্র পাঁচ বছর। প্রকৃতির প্রতি তার কৌতূহলের শেষ নেই। সে মাঝে মাঝেই থেমে যায় আর মাটিতে কিছু খুঁজতে থাকে। কখনও একগুচ্ছ বুনোফুল তুলে মায়ের হাতে দেয় আবার কখনও কোনো অজানা পোকা দেখলে সেটা দেখানোর জন্য মাকে ডাকে। মা হেসে ছোট্ট ঊর্মির কথায় সাড়া দেন, চেষ্টা করেন তার কৌতূহল মেটাতে। মা ঊর্মিকে বললেন, ‘ঊর্মি, দেখো তো আকাশের মেঘগুলো কেমন করে সরে যাচ্ছে, মনে হচ্ছে একেকটা কোনো বিশাল তুলোর বল!’ ঊর্মি মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকায়। সে ভাবতে থাকে, মেঘের ওপারে কী থাকতে পারে। মা ঊর্মিকে বললেন, ‘শরৎকাল মানেই আমাদের চারপাশ সৌন্দর্যে ভরা। বাতাসে কি একটা অনুভূতি। বিলে শাপলা, পদ্ম ফুটে আছে এ সময়টা প্রকৃতি যেন সবার সঙ্গে হাসে।’ ঊর্মি অবাক হয়ে জানতে চাইল, ‘মা, শরৎকাল এত সুন্দর কেন?’ মা মৃদু হেসে বললেন, ‘শরতে প্রকৃতি তার নিজস্ব রূপে সাজে, যেন সে আমাদের আনন্দ দিতে চায়। গাছপালা সবুজে ভরে ওঠে, আকাশ নীল হয়ে ওঠে, আর বাতাসে থাকে এক ধরনের মিষ্টি গন্ধ। এ সময়টা যেন প্রকৃতি আমাদের এক নতুন জীবনের কথা মনে করিয়ে দেয়।’ ঊর্মি মুগ্ধ হয়ে মায়ের কথা শুনছিল। নিজেও অনুভব করছিল যে চারপাশের এ রুপালি পরিবেশ তার ভীষণ ভালো লাগছে। কিছুক্ষণ পরে মা আর মেয়ে মাঠের পাশে বসে পড়ল। আকাশের দিকে তাকাতেই চোখে পড়ল একঝাঁক বক দিগন্তের দিকে উড়ে যাচ্ছে। ঊর্মি খুশিতে ঝলমল করে উঠল। শরতের রোদ, নরম বাতাস, কাশফুল, আকাশে সাদা মেঘ আর প্রকৃতির মাঝে মা-মেয়ের এ সময়টি চমৎকার কেটে গেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা