মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১২:১৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১২:৩০ পিএম
মার্ক টোয়েন
মার্ক টোয়েন এবং এম দ্যপিউকে এক অনুষ্ঠানে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়। দুজনই সেখানে সময়মতো উপস্থিত হন। টোয়েন প্রথমে ২০ মিনিট বক্তৃতা করেন। সবাই তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। তারপর দ্যপিউর পালা। তিনিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলেন। বললেন, এখানে আসার আগে টোয়েনের সঙ্গে আমার বক্তৃতা কেনাবেচার চুক্তি হয়েছিল। কথা ছিল, আমার বক্তৃতা তিনি দেবেন, তার বক্তৃতা আমি দেব। আমার বক্তৃতাটি তিনি আপনাদের উপহার দিয়েছেন। সেটি শুনে আপনারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, টোয়েনের বক্তৃতার কপিটি আমি হারিয়ে ফেলেছি। তাই তার বক্তব্যের কিছুই এখন আমার মনে পড়ছে না।’
সূত্র : বরেণ্যদের রম্য উপাখ্যান, আতাউর রহমান