× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের রংতুলিতে সাজছে ভাওয়াল কলেজের আঙিনা

তানজিদ শুভ্র

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৪:২২ পিএম

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন কলেজের শিক্ষার্থীরা।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন কলেজের শিক্ষার্থীরা।

গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন কলেজের শিক্ষার্থীরা।

এসব চিত্রকর্মে সমতা, সহনশীলতা, স্বাধীনতা রক্ষার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। রংতুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে কলেজের ভেতর-বাহিরের দেয়াল। বিভাগ ভিত্তিক শিক্ষার্থীদের ছোট ছোট দল ব্যস্ত আঁকাআঁকির কাজে। একটা সময় এসব দেয়ালে রাজনৈতিক প্রচার থাকলেও এখন দেয়ালে শোভা পাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। এ ছাড়া ‘মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল’, ‘স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো’, ‘স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পাতা ছেঁড়া নিষেধ’, ‘নতুন বাংলা, নতুন ক্যাম্পাস, গড়ে তুলব ছাত্রসমাজ’— এমন নানান প্রতিবাদী বাক্য ও বিভিন্ন চিত্রশৈলীতে বর্ণিল হয়ে উঠেছে ভাওয়াল কলেজ ক্যাম্পাস।

শুরুতে শিক্ষার্থীরা নিজেরা চাঁদা তুলে এসব গ্রাফিতির অর্থের জোগান দেয়। আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট কেউ কেউ অংশ নিচ্ছে এমন সুন্দর উদ্যোগে। কেউ-ই পেশাদার শিল্পী না হলেও নিজের সর্বোচ্চ দিয়ে রাঙিয়ে তুলছে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সকল শ্রেণির শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর কলেজ আঙিনা। কেউ ব্রাশ, শিরিস কাগজ দিয়ে ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউবা আঁকার জন্য রং তুলি প্রস্তুত করছেন। আবার কেউ সেখানে দিচ্ছে রঙের প্রলেপ। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের ছবি। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়।

পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের ডিপার্টমেন্টের বারান্দা, শ্রেণিকক্ষের দেয়ালেও রঙ তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছে, ফুটিয়ে তুলছে বিষয়ভিত্তিক চিত্রকল্প। আঁকুবুঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা বলেন- ২০২৪ অভ্যুত্থানের স্মৃতিকে ইতিহাসের পাতায় লিখে রাখতে এসব গ্রাফিতি। পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে ছাত্র-জনতা প্রতিরোধের কথা, বিজয় লাভের কথা।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে রংতুলিতে দেয়াললিখন করছেন। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, ছবি আঁকা হচ্ছে। এটি কলেজের সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ গতকাল বুধবার (১৪ আগস্ট) অধ্যক্ষ অধ্যাপক বি.এম. আব্দুল হান্নান শিক্ষার্থীদের আঁকাআঁকি পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা