মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১১:৫০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১১:৫২ এএম
দি লাস্ট জাজমেন্ট
ইতালিয়ান ভাস্কর ও শিল্পী মাইকেলেঞ্জেলোর আঁকা ‘দি লাস্ট জাজমেন্ট’ চিত্রকর্মটির কাজ তখনও শেষ হয়নি। তাই শিল্পী কাজটি অন্য কাউকে দেখাতে আগ্রহী ছিলেন না। কিন্তু পোপের এক আমলার আর তর সইছিল না। তার পীড়াপীড়িতে বিরক্ত হয়ে মাইকেলেঞ্জেলো এক অভিনব প্রতিশোধ নিলেন। চিত্রকর্মটির মধ্যে নরকে অভিশপ্ত মানুষরা যেখানে শয়তানের হাতে নির্যাতিত হচ্ছে সেখানে ওই আমলার প্রতিকৃতি বসিয়ে দিলেন। পরে ভদ্রলোক পোপের কাছে গিয়ে অভিযোগ করলে পোপ বললেন, দেখো, ঈশ্বর আমাকে স্বর্গ মর্ত্যের ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন, কিন্তু নরক পর্যন্ত আমার ক্ষমতা প্রসারিত নয়। কাজেই যা ঘটেছে তা মেনে নাও, কী আর করবে!
সূত্র : চমকপ্রদ সত্য কাহিনী, কবীর চৌধুরী