× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে বিনা খরচে পড়াশোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১১:১১ এএম

যুক্তরাষ্ট্রে বিনা খরচে পড়াশোনা

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান হাওয়াই বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও ফেলোশিপ দেয়।

ফেলোশিপের নাম ‘ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’। এ বৃত্তির অর্থায়ন করে এডিবি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হাওয়াই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ৫৩ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ আগস্ট। ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ ফেলোশিপে কোনো আবেদন ফি নেই।

আবেদনের যোগ্যতা

  • উচ্চতর অ্যাকাডেমিক রেকর্ডসহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  • প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে।

স্কলারশিপের সুবিধাগুলো

  • স্নাতকোত্তর ডিগ্রি ও ডক্টরাল ডিগ্রির জন্য মিলবে পূর্ণ সময়ের টিউশন ফি।
  • আবাসনব্যবস্থা।
  • খাদ্য এবং আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য থাকবে আংশিক উপবৃত্তি।
  • বই এবং অন্য শিক্ষা উপকরণ কেনার ভাতা ও স্বাস্থ্যবীমা।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে : https://www.eastwestcenter.org/apply/east-west-center-graduate-degree-fellowship-apply-now


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা