গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১২:৩৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১২:৫৮ পিএম
চলতি বছরের মে মাসে নিউজিল্যান্ডের হুইয়া পাখির একটি পালক নিলামে বিক্রি হয় ৪৬ হাজার ৫২১ নিউজিল্যান্ড ডলার (প্রায় ২৮ হাজার ৪০০ মার্কিন ডলার)। প্রকৃতি থেকে এ পাখিটি এখন বিলুপ্ত। তাই এর পালকও বিরল এবং মূল্যবান। এখন পর্যন্ত নিলামে যত পাখির পালক বিক্রি হয়েছে,
তার মধ্যে হুইয়া পাখির এ পালকটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।
সূত্র : সিএনএন ডটকম