মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১২:২৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১২:৩৮ পিএম
ফরাসি সম্রাট নেপোলিয়ন
ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রথম জীবনে কূটনীতিক ছিলেন। এ সময়ে তিনি প্রায় ষোল ঘণ্টা পর্যন্ত কাজ করতেন। তিনি চাইতেন রাজ দপ্তরের অন্য সদস্যরাও তার মতো কর্মতৎপর হোক। একবার রাতের বেলা রাজসভা চলছে। ঘুমের জড়তায় কয়েকজন সদস্য ঢুলতে থাকেন। নেপোলিয়ন তা লক্ষ করে গম্ভীরভাবে বললেন, ‘ভদ্রমহোদয়গণ, এখন মাত্র রাত দুইটা বাজে। রাষ্ট্র থেকে যে মাইনে পাই সেটা তো বৈধ করে নিতে হবে।’ নেপোলিয়নের অনুরাগীরা তার কর্মতৎপরতায় প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। একদিন নেপোলিয়নের এক ভক্ত বললেন, ‘ঈশ্বর নেপোলিয়ন বানালেন এবং তারপর বিশ্রাম নিলেন।’ এ কথা শুনে প্রাক্তন এক রাজসভাসদ নিচু গলায় বললেন, ‘ঈশ্বর আরেকটু আগে বিশ্রাম নিলেই ভালো করতেন।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম