× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

মহাবীরের দিগ্বিজয়ী ঘোড়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১১:৪৮ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ১১:৫৫ এএম

মহাবীর আলেকজান্ডার

মহাবীর আলেকজান্ডার

মহাবীর আলেকজান্ডারের তরুণ বয়সের ঘটনা। একবার থেসালি থেকে এক লোক ম্যাসিডোনিয়ার রাজদরবারে একটি সুন্দর ঘোড়া নিয়ে আসেন। রাজার সহিসরা ঘোড়াটির পিঠে চড়ে পরীক্ষা করতে চাইলেন। কিন্তু বুনো ঘোড়াটিকে তারা কেউ বাগ মানাতে পারলেন না। তখন যুবক আলেকজান্ডার ঘোড়ার পিঠে চড়ার জন্য বাবার অনুমতি চাইলেন। ছেলের নিরাপত্তা নিয়ে বাবা শঙ্কিত ছিলেন। তাই প্রথমে রাজি হননি। পরে ছেলের অত্যন্ত আগ্রহে তিনি অনুমতি দিলেন। এর মধ্যে মালিক শর্ত জুড়ে দিলেন, ঘোড়াটি বাগে আনতে ব্যর্থ হলে জরিমানা হিসেবে ঘোড়ার দাম দিতে হবে। আলেকজান্ডার তাতেই রাজি হলেন। কাছে গিয়ে প্রথমে ঘোড়াটির মুখ সোজা সূর্যের দিকে তুলে ধরলেন। আলেকজান্ডার দূর থেকে আগে লক্ষ করেছিলেন, ঘোড়াটি মাটিতে তার নিজের ছায়া দেখে অস্থির হয়ে উঠেছিল। কিন্তু প্রাণীটির অবস্থান পরিবর্তন করার পর সে খুব শান্ত হয়ে গেল। আলেকজান্ডার তখন সহজেই তার পিঠে চড়ে বসলেন। রাজদরবারের উপস্থিত সভাসদরা আনন্দে হাততালি দিলেন। রাজা ফিলিপ তখন ছেলের মুখে চুম্বন করলেন। আর বললেন, তোমার শক্তিমত্তার সঙ্গে খাপ খায় এমন নতুন রাজ্য জয় করে নাও, কারণ ম্যাসিডোনিয়া তোমার জন্য বেশি ছোট। উল্লেখ্য, আলেকজান্ডারের ওই তেজি ঘোড়াটির নাম ছিল বুসেফেলাস।

সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা