× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড

ব্রোঞ্জ জয় বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৬:০০ পিএম

হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দল

হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দল

বাংলাদেশ দলের কাজী রাফসান মাহবুব হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৪-এ ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। জুলাইয়ের ২২-৩১ তারিখ পর্যন্ত আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয় ৩০ জুলাই।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথি, হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিল, ব্যুরো অব এডুকেশন, বিশ্ববিদ্যালয় এবং বিদেশি মিশনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডকে গত ছয় বছরে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ধারাবাহিক অবদানের স্বীকৃতির জন্য একটি সম্মানজনক স্মারক প্রদান করা হয়।

কাজী রাফসান মাহবুবের সাফল্য যেন বাংলাদেশ দলের কঠোর প্রশিক্ষণ এবং প্রস্তুতির প্রমাণ। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল আমিন পারভেজ এবং বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের হেড অব অর্গানাইজিং আশিকুর রহমানের নেতৃত্বে দলটি আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অর্থনীতি, ফিন্যান্সিয়াল ও ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান বিষয়ে ৫৩ দেশ এবং অঞ্চলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশ দলের সানিডেল স্কুলের জাহিয়া জাকারিয়া, স্যার জন উইলসন স্কুলের কাজী রাফসান মাহবুব, আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের দীপ্যমান দাশ, মাস্টারমাইন্ড স্কুলের সৌহার্দ্য সোপান সিংহ, সেফালন ইন্টারন্যাশনাল স্কুলের খন্দকার সাহাফ বিন আসিফ এবং সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড থেকে প্রতিযোগী হিসেবে এবং মোহাম্মদ রিদওয়ান নুবায়ের আদিব পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও) অর্থনৈতিক সচেতনতা এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডের গর্বিত অংশীদার হিসেবে বিডিইও অর্থনৈতিক শিক্ষার প্রচারের জন্য জাতীয় উন্নয়ন কৌশলগুলোর সঙ্গে একত্রে কাজ করতে চায়। এ বছরের বাছাই প্রক্রিয়াটি বেশ প্রতিযোগিতামূলক ছিল এবং জাতীয় দলের জন্য সেরা প্রার্থী বাছাই করার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করে কমপক্ষে সাত পর্বে মূল্যায়নের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। এখন পর্যন্ত বাংলাদেশ দল আন্তর্জাতিক 

অর্থনীতি অলিম্পিয়াড এবং বিশ্ব অর্থনীতি কাপের নয়টি আসরের প্রতিযোগিতা থেকে ৩৫টি পদক অর্জন করেছে। বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা