× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রক্তের অক্ষরে লেখা নাম

আমাদের হৃদয়ের সারথি

রাফিদ শাবাব রিমেল

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১২:৩৪ পিএম

ইউআইইউর শিক্ষার্থী ইরফান ভূঁইয়া

ইউআইইউর শিক্ষার্থী ইরফান ভূঁইয়া

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ হয়ে উঠেছিল উত্তাল। এই অস্থির সময়ে অনেক শিক্ষার্থীই হারিয়েছেন তাদের সহপাঠী বন্ধুকে। এমনই সহপাঠী বন্ধু ইউআইইউর শিক্ষার্থী ইরফান ভূঁইয়ার কথা স্মৃতিচারণ করেছেন তার সহপাঠী রাফিদ শাবাব রিমেল

ইরফানের সঙ্গে স্কুল লাইফ থেকে পরিচয়। ক্লাস সিক্সে ওর সঙ্গে আমার পরিচয় হয়। আস্তে আস্তে ক্লোজ ফ্রেন্ড হই। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ও বলেছিল এইটায় ভর্তি হবে, আমিও ওদের সঙ্গে ইউনিভার্সিটি লাইফ কাটাব বলে এআইইউবি (AIUB) ছেড়ে ইউআইইউতে (UIU) ভর্তি হই। ও খুবই হাসিখুশি থাকত, আশপাশের সবাইকেও হাসিখুশি রাখতে পারত। ওর মধ্যে এমন একটা বিষয় ছিল যা অন্য কারও মধ্যে খুব কমই দেখেছি।

ভার্সিটিতে হয়তো বিভিন্ন কারণে সেকশন মেলাতে পারতাম না। তার পরও হঠাৎ দেখা হলে আমাদের সঙ্গে আড্ডা দিতে যেত। ক্লাস চলছে কিন্তু আমরা বাইরে আড্ডা দিচ্ছি, এমন দিনও গেছে। আমরা মোটামুটি প্রায়ই একটা টং দোকানে আড্ডা দিতাম। বেশিরভাগ সময়ই ট্যুর নিয়ে আলোচনা করতামÑকোথায় ট্যুর দেওয়া যায়। কিন্তু আমাদের সে ট্যুর দেওয়া হয়ে উঠত না কোনো না কোনো কারণে। একদিন হঠাৎ করেই রমনা যাওয়ার সিদ্ধান্ত হয় সব বন্ধুর সঙ্গে। কিন্তু ব্যস্ততার কারণে ওদের সঙ্গে যোগ দিতে পারিনি। সেদিনের বৃষ্টিভেজা ছবিটি আমাকে দিয়ে বলে, ‘তুই মিস করলি রে, এমন চান্স আর পাবি? তুই শুধু তোর কাজ নিয়েই থাক!’ আজ বুঝতে পারছি আসলেই অনেক বড় একটা চান্স মিস করেছি, এমন সুযোগ আর কখনও আসবে কি না বলতে পারি না। ও আমাদের সবার নয়নের মণি ছিল। ও ছাড়া আমাদের আড্ডা জমত না। ওর আসতে দেরি হলে ওকে কলের ওপর কল দিতাম, এখন আর কাকে কল দেব আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য!

ইন্টার ফার্স্ট ইয়ারে ওর সঙ্গে ব্যাচে পড়তাম। ক্লাস করতে ভালো লাগত না তার পরও যেতাম। আমাদের একটা গ্রুপ ছিল, ব্যাচ শেষ করে একসঙ্গে আড্ডা দিতাম। এলাকায় দেখা হলে জোর করে চা খাওয়াত, ওর পকেটে টাকা না থাকলেও কখনও ‘না’ করত না। বলতে গেলে ওর মতো বন্ধু সবার কপালে জোটে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা