× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

গান শুনে মৃত্যুদণ্ডাদেশ বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১০:৩৫ এএম

গান শুনে মৃত্যুদণ্ডাদেশ বাতিল

সংগীতের সুললিত সুরে গলে যেতে পারে মানুষের পাষাণ হৃদয়। এমন একটি ঘটনা ঘটেছিল ফরাসি বিপ্লবের সময়। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের পতনের পর বিপ্লবীদের হাত থেকে রাজার আত্মীয়স্বজন কেউ রেহাই পায়নি। ফ্রান্সের নন্টেস শহরে জো ডে বনচ্যাম্পস নামে ছোট একটি মেয়ে ছিল। ওর মা ছিল রাজকীয় বাহিনীর জেনারেলের স্ত্রী। বিপ্লবের পর জেনারেলের বদলে ধরে নিয়ে যাওয়া হলো তার স্ত্রীকে। স্বামীর দোষে বিচার হলো স্ত্রীর। সামরিক আদালতের বিচারে বনচ্যাম্পসের মায়ের হলো মৃত্যুদণ্ডাদেশ। হ্ত্যা করা হবে গিলেটিনে। এমন সময় বিচারকক্ষে উপস্থিত ছোট্ট বনচ্যাম্পস। মায়ের মৃত্যুদণ্ডাদেশ শুনে কান্নাকাটি না করে করুণ সুরে গান ধরল। বিচারকের দিকে দুই হাত বাড়িয়ে গান গাইতে থাকল। ছোট্ট ফুটফুটে এ মেয়ের গান শুনে সবাই বিস্মিত হয়ে গেলেন। সবার চোখে পানি চলে এলো। শেষে জানা গেল, মেয়েটি জেনারেলের। বিচারকের মন গলে গেল ততক্ষণে। বিচারক সিদ্ধান্ত বদলে ফেললেন। বললেন, অন্যায় যদি করে থাকে তবে করেছেন জেনারেল, কিন্তু তার স্ত্রী বা কন্যা তো দোষী নয়। তবে তারা শাস্তি পাবে কেন? এরপর সবার সামনে রায়ের কপিটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন।

সূত্র : অবিশ্বাস্য সত্য কাহিনী, ভবেশ রায়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা