এ বর্ষায় প্রিয় বাগানের গাছগুলো সতেজ রাখতে কী করবেন
দেখে নিনÑ
বাড়ির সামনে বা ছাদে এক চিলতে বাগান থাকার যে কী
আনন্দ, তা যারা গাছ ভালোবাসে তারাই বোঝে। নিজ হাতে গাছ লাগানো, পরিচর্যা করা, তাকে
বেড়ে উঠতে দেখার মধ্যে অদ্ভুত এক সন্তুষ্টি রয়েছে। কিন্তু ঠিকমতো খেয়াল না
রাখলে বর্ষা আপনার বাগানের দফারফা করে দিতে পারে! যাদের বাড়িতে বাগান করার জায়গা
নেই, তারা অনেক সময়ই ইনডোর প্লান্ট লাগান। বর্ষায় তারও দরকার বিশেষ যত্ন।
- সবচেয়ে
বড় কথা হলো বাগানে পানি জমতে না দেওয়া। মাটিতে যেসব নিউট্রিয়েন্ট থাকে, তা পানিতে
মিশে নষ্ট হয়ে যায়। গাছপালা প্রয়োজনীয় পুষ্টি পায় না। তাই বাগানে ড্রেনেজের
ঠিকঠাক ব্যবস্থা রাখতে হবে।
- আগাছা
হয়ে থাকলে বর্ষার আগে পরিষ্কার করতেই হবে। না হলে পোকামাকড়ের উপদ্রবে বাগানের আর
কিছু থাকবে না! পোকা তাড়াতে দরকার হলে পেস্টিসাইড ব্যবহার করুন।
- বর্ষায়
গাছ বাড়ে তাড়াতাড়ি। কিন্তু তার জন্য তাকে যথেষ্ট জায়গা দিতে হবে তো! তাই
নিয়মিত গাছের ডালপালা ছেঁটে দিন। বাগানের ঘাসও ছাঁটুন।
- নতুন
গাছ লাগালে তার জন্য মাটি আর সারের মিশ্রণ ব্যবহার করুন। কেমিক্যাল ফার্টিলাইজারের
বদলে যতটা সম্ভব ন্যাচারাল কম্পোস্টে ভরসা রাখুন।
- বাড়িতে
যদি রেনওয়াটার হারভেস্টিংয়ের যথাযথ ব্যবস্থা থাকে তাহলে তো কথাই নেই! তা না
থাকলেও বালতিতে করে বৃষ্টির পানি ধরে রেখে সে পানি বাগানের কাজে লাগানো যায় খুব
সহজেই।
- বাগানের
মাটি ভিজে থাকলে সেখানে বেশি হাঁটাচলা করবেন না। এতে সয়েল পার্টিকল জমে গিয়ে
সেখান থেকে অক্সিজেন বেরিয়ে যায়।
- বাগানে
যদি কাঠের, নাইলনের বা মেটাল-পেন্টেড চেয়ার থাকে, বর্ষাকালে সেগুলো বাড়ির ভিতরে
এনে রাখুন। না হলে পানিতে নষ্ট হয়ে যেতে পারে।
- ছাদে
পানি জমার বিপদের কথা আগেই বলেছি। যদি ছাদে বাগান করেন, তা হলেও এ ব্যাপারে খেয়াল
রাখতে হবে। জমা পানিতে গাছ নষ্ট হয়ে যেতে পারে।
- ঝড়
হলে তা থামার পর ভালো করে খুঁটিয়ে দেখুন বাগান। কোনো ডালপালা ভেঙে গেছে কি না,
হাওয়ায় কোনো নোংরা এসে পড়েছে কি না এগুলো দেখে, পরিষ্কার করতে হবে।
- বর্ষাকালে
আলাদা করে গাছে পানি দেওয়ার প্রয়োজন হয় না খুব একটা। যদি দেনও, দুপুরের পর আর
না।
- যদি
দেখেন পাতা হলদেটে হয়ে আসছে, মাটির সবচেয়ে ওপরের স্তরে এক কাপ কটনসিড মিল
মিশিয়ে দিলে সমস্যা কমবে।
- ইনডোর
প্লান্ট এমন জায়গায় রাখুন, যাতে তা পর্যাপ্ত সূর্যালোক পায়।
- জানালার
ধারে কিংবা বারান্দায় রাখার জন্যও খুব কচি গাছ এ সময় কিনবেন না। পানির ছাঁট
গাছের সহ্য না-ও হতে পারে। একটু বড় হয়ে গেছে, এমন গাছই কেনা ভালো বর্ষাকালে।
- খেয়াল
রাখবেন টবে যেন পানি না জমে। তা হলে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
- ঝিরঝিরে
বৃষ্টি যদি হয়, ইনডোর প্লান্ট এমন জায়গায় রাখতে পারেন যাতে গাছ সেই বৃষ্টির
পানি পায়। পানির সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিও পাবে তাহলে। কিন্তু বেশি বৃষ্টি হলে
এমনটা করবেন না। পানির তোড়ে গাছের ক্ষতি হতে পারে।