× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার্ভার্ডে ৯৩ লাখ টাকার ফেলোশিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৫:৩২ পিএম

হার্ভার্ডে ৯৩ লাখ টাকার ফেলোশিপ

পেশাজীবী ও তরুণ গবেষকদের দক্ষতা বিকাশে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশে অন্য দেশের তরুণ ও পেশাজীবীদের যুক্ত করার একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমন নিজের অভিজ্ঞতাও অন্যদের জানানো যায়।

বৃত্তি পেয়ে কম খরচে বা বিনা খরচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিললেও ফেলোশিপের সুযোগসুবিধা আলাদা। এখানে পড়াশোনার বাধাধরা নিয়ম না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বিকাশের সুযোগ মেলে। তেমনই সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপ। এ ফেলোশিপে আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশিরাও। 

বাংলাদেশের বিজ্ঞানী, লেখক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করছেন (ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে), তারা হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপ করার সুযোগ পাবেন। নয় মাসের এ ফেলোশিপের জন্য ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ ৯৮৫ টাকা। 

১ মার্কিন ডলার সমান ১১৭ দশমিক ২১ টাকা ধরে (২৭ মে হিসাব)। এর সঙ্গে থাকছে মাসিক স্টাইপেন্ড, থাকা ও খাওয়ার ব্যবস্থা, নিজের গবেষণার খরচসহ অন্য সব সুবিধা। আগ্রহীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে জে-১ ভিসা। বিজ্ঞানী থেকে ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও লেখকদের দিতে হবে নিজের কাজের নমুনা। যারা শিল্পী হিসেবে আবেদন করবেন, তাদের দিতে হবে নিজের কাজের ভিডিও এবং চিত্রশিল্পী হলে নিজের কাজের চিত্র।

আবেদন কীভাবে

এ ফেলোশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত পাওয়া যাবে Harvard Radcliffe Fellowship 2024-25-এর ওয়েবসাইটে। এ সাইটে যাওয়ার পর নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি তৈরি করতে হবে। এরপর আবেদনপত্র পাওয়া যাবে। সবকিছুই হবে অনলাইনে। আবেদনের সঙ্গে দিতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তিনজনের সুপারিশপত্র।

আবেদন শেষ কবে

আর্টিস্ট ও সাংবাদিকদের আবেদন পাঠানোর শেষ সময় আগামী ১২ সেপ্টেম্বর। বিজ্ঞানী থেকে গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহীদের আবেদন পাঠানোর শেষ সময় ৩ অক্টোবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা