× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ভুলে কেক খাওয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১১:৪২ এএম

ইতালিয়ান সুরকার আর্তুরো তোস্কানিনি

ইতালিয়ান সুরকার আর্তুরো তোস্কানিনি

ইতালিয়ান সুরকার আর্তুরো তোস্কানিনি এবং গিয়াকোমো পুচিনি দুজনই নিজগুণে পরিচিত ছিলেন। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল। প্রতি বছর বড়দিন উপলক্ষে পুচিনি তার প্রিয় বন্ধুদের কাছে একটি করে কেক পাঠাতেন। একবার বড়দিনের আগের মুহূর্তে তোস্কানিনির সঙ্গে ঝগড়া বেধে গেল তার। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন এবার আর তোস্কানিনিকে কেক পাঠাবেন না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, কেক তত সময়ে পাঠানো হয়ে গেছে। পৌঁছে গেছে বন্ধুর বাড়ি। তিনি তোস্কানিনির ঠিকানায় জরুরি চিঠি পাঠালেন, লিখলেনÑ‘ভুলক্রমে কেক পাঠানো হয়েছে।’ তোস্কানিনিও উত্তরে লিখলেনÑ‘ভুলক্রমে কেক খাওয়া হয়ে গেছে।’

সূত্র : চমকপ্রদ সত্য ঘটনা, কবীর চৌধুরী


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা