মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৩:২২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৩:৪৩ পিএম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিন স্ত্রীকে নিয়ে ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ লক্ষ করলেন, যখন যে স্টেশনে ট্রেন থামছে, কৃষ্ণকায় কোঁকড়ানো ঝাঁকড়া চুলওয়ালা এক যুবক তাদের কামরার কাছে এসে তার স্ত্রীকে ঘুরেফিরে দেখে যাচ্ছে। শেষমেশ বঙ্কিমচন্দ্র একবার যুবকটির দিকে আঙুল তুলে স্ত্রীকে হাসতে হাসতে বললেন, ‘দ্যাখো গিন্নি, ঠিক যেন চিড়িতনের টেক্কা!’ যুবকটি সেই কথা শুনতে পেয়ে বুঝতে পারল, তাকে উদ্দেশ করেই বলা হয়েছে। সে বিব্রত না হয়ে তৎক্ষণাৎ উত্তর দিল, ‘মশাই, আপনার কাছে তো রঙের বিবি আছেই। তুরুপ করে নিন না।’ বঙ্কিমচন্দ্র যুবকটির উপস্থিত জবাব শুনে মনে মনে হাসলেন।
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা