× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

চিড়িতনের টেক্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৩:২২ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৩:৪৩ পিএম

চিড়িতনের টেক্কা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিন স্ত্রীকে নিয়ে ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ লক্ষ করলেন, যখন যে স্টেশনে ট্রেন থামছে, কৃষ্ণকায় কোঁকড়ানো ঝাঁকড়া চুলওয়ালা এক যুবক তাদের কামরার কাছে এসে তার স্ত্রীকে  ঘুরেফিরে দেখে যাচ্ছে। শেষমেশ বঙ্কিমচন্দ্র একবার যুবকটির দিকে আঙুল তুলে স্ত্রীকে হাসতে হাসতে বললেন, ‘দ্যাখো গিন্নি, ঠিক যেন চিড়িতনের টেক্কা!’ যুবকটি সেই কথা শুনতে পেয়ে বুঝতে পারল, তাকে উদ্দেশ করেই বলা হয়েছে। সে বিব্রত না হয়ে তৎক্ষণাৎ উত্তর দিল, ‘মশাই, আপনার কাছে তো রঙের বিবি আছেই। তুরুপ করে নিন না।’ বঙ্কিমচন্দ্র যুবকটির উপস্থিত জবাব শুনে মনে মনে হাসলেন।

সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা