বর্ষার এ মেঘলা দিনে নিজের বাড়ি একটু ঝলমলে ও প্রাণবন্ত
করে তুললে মন্দ কী! খুব কম সময়ে এবং সহজেই বাড়ির অন্দরমহল নতুন সাজে সাজিয়ে নিতে
কী করবেন দেখে নিনÑ
গ্রীষ্মের পর বর্ষার এক পশলা বৃষ্টি যেন নিয়ে আসে
আনন্দধারা। টানা বৃষ্টি হলে ঘরবাড়িতে একটা স্যাঁতসেঁতে ভাব আসে। যার প্রভাব পড়ে
শরীর ও মনে। তাইতো এ সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ও মন ভালো রাখতে আমাদের
বাড়ি একটু অন্য ছন্দে সাজিয়ে নিতেই পারি। রইল বর্ষায় বাড়ি একটু ভিন্ন সাজে
সাজিয়ে নেওয়ার সহজ কিছু টিপসÑ

বর্ষায় ঘরের সাজ
ঘরের সৌন্দর্য বাড়াতে রঙের একটা বড় ভূমিকা আছে।
বর্ষাকালে আকাশ মেঘলা থাকে। এর ফলে ঘরের ভেতরও খুব অন্ধকার আর স্যাঁতসেঁতে মনে
হয়। আবার এ সময় ঘরবাড়ি নতুন করে রঙ করানোও সম্ভব হয় না। তাই ঘরের ভেতরে
ছোটখাটো কিছু পরিবর্তন করলে মেঘলা দিনেও ঘর দেখাবে উজ্জ্বল। বর্ষাকালে অনেক সময়
দেয়ালে ড্যাম্প দেখা দেয়। দেয়ালের ড্যাম্প আড়াল করতে কোনো ওয়ালপেপার বা রঙিন
স্টিকার লাগিয়ে দিতে পারেন। আজকাল বাজারে অনেক সুন্দর ও সস্তায় ওয়ালপেপার বা
স্টিকার পাওয়া যায়। আপনার ঘরের সঙ্গে মানানসই এ রকম কিছু ওয়ালপেপার বা ওয়াল
স্টিকার কিনে দেয়ালে লাগাতে পারেন। বর্ষাকালের জন্য একটু রঙিন ওয়ালপেপার ও
স্টিকার কেনাই ভালো। এতে ঘর উজ্জ্বলও দেখাবে আবার দেয়ালের ড্যাম্পও ঢাকা পড়ে
যাবে।
- শুধু
দেয়ালের রঙ নয়, ঘরের আসবাবপত্র, ঘর সাজানোর জিনিসপত্র রঙিন হলেও ভালো লাগবে।
ঘরের সোফা হালকা বা গাঢ় রঙের হলে তাতে কোনো গাঢ় রঙের কভার দিতে পারেন। এ ছাড়া
আজকাল খুব সুন্দর প্রিন্টেড বা এমব্রয়ডারি করা কুশন পাওয়া যায়। এ বর্ষাকালে
এগুলো দিয়েও ঘর সাজাতে পারেন।
- বর্ষাকালে
ঘরে প্রায়ই একটা স্যাঁতসেঁতে গন্ধ পাওয়া হয়। এর জন্য বাড়িতে রঙিন ও সুগন্ধি
মোমবাতি রাখতে পারেন। এতে ঘর দেখতেও সুন্দর লাগবে এবং ঘরের দুর্গন্ধও দূর হবে।
- হালকা
রঙের শো-পিসের বদলে এ সময় কালারফুল শো-পিস দিয়ে ঘর সাজাতে পারেন। ঘরে ছোট ছোট
অনেক রকমের ফুলদানি রাখতে পারেন। তাতে রঙিন ফুল রাখলে ভালো লাগবে। এ ছাড়া বিভিন্ন
রকমের পেন্টিং দেয়ালে রাখতে পারেন। দেয়ালে পেন্টিং রাখলে তার ওপরে পিকচার লাইট
লাগাতে পারেন। ঘর সুন্দর ও আলোময় লাগবে।
- ঘরে
নির্দিষ্ট একটি বা দুটি লাইট সোর্স থাকলেও অনেক রকমের ছোট ছোট ল্যাম্পশেড ব্যবহার
করতে পারেন। এর ফলে ঘরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে এবং ঘর উজ্জ্বল দেখাবে।
- ঘরের
দেয়ালে ছোট ছোট বিভিন্ন আকারের একাধিক আয়নাকে শো-পিস হিসেবে লাগাতে পারেন। এর
ফলে বাইরের বা ঘরের আলো আয়নায় এসে প্রতিফলিত হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়বে ও খুব
সহজেই ঘরের সাজ বদলে যাবে।
- বর্ষাকালে
বাড়িতে দরজার সামনে একটা সুন্দর দেখতে ছাতা রাখার বাস্কেট বা স্ট্যান্ডও রাখতে
পারেন। এটি যেমন ঘরের সৌন্দর্য বাড়াবে, তেমন ভেজা ছাতা রাখার ফলে ঘর ভিজে
স্যাঁতসেঁতেও হবে না। এ ছাড়া দরজার সামনে এমন ডোরম্যাট রাখবেন যাতে বৃষ্টির পানি,
কাদা শুষে নিতে পারে। এ ছাড়া বসার ঘর বা শোবার ঘরে ছোট ছোট রঙিন কার্পেট বা রাগ্সও
দারুণ লাগবে।
- জানালা
ও দরজায় মোটা বা ভারী ফেব্রিকের পর্দার পরিবর্তে পাতলা ফেব্রিক যেমন শিয়ার বা
লেসের পর্দা লাগাতে পারেন। এতে বাইরের আলো খুব সহজেই ঘরের মধ্যে আসতে পারবে এবং ঘর
ঝকঝকে দেখাবে।