মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৩:৪৩ পিএম
পুলিৎজারজয়ী মার্কিন নাট্যকার রবার্ট ই. শেরউড
পুলিৎজারজয়ী মার্কিন নাট্যকার রবার্ট ই. শেরউড ছিলেন ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা এবং খুব লিকলিকে। তাকে দেখলে মনে হতো সরু একটি খাম্বা আকাশের দিকে উঠে গেছে। পলকা দেহটা যেন বাতাসে দুলছে। একবার ভীষণ মোটা ভুঁড়িওয়ালা এক ব্যবসায়ী এ নাট্যকারকে দেখে বললেন, ‘আপনাকে দেখলে মনে হয় দেশে দারুণ দুর্ভিক্ষ চলছে।’ শেরউড সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ‘হ্যাঁ, আর আপনাকে দেখলে মনে হয় আপনিই তার কারণ।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম