× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন শিখবেন ভিনদেশি ভাষা

ফারহাত মাইশা অর্পা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১২:৪৫ পিএম

কোন ভাষা শিখতে পারলে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যাবে, ভাষা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

কোন ভাষা শিখতে পারলে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যাবে, ভাষা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

বর্তমানে বিশ্বে পর্যটনশিল্পের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। এ শিল্পের ব্যাপক প্রসারে কর্মসংস্থানের দিক থেকে অন্যতম আকর্ষণীয় একটি পেশা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে দোভাষীর পেশা।

এ পেশায় একই সঙ্গে রয়েছে বিভিন্ন দেশের মানুষ ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ এবং ভালো অঙ্কের মাসিক বেতন। শুধু তাই নয়, বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও যুক্ত হবে বাড়তি দক্ষতা।

দোভাষী কারা?

এক বা একাধিক ভিনদেশি ভাষায় পারদর্শীদের দোভাষী বলা হয়। এখন প্রশ্ন থাকতে পারে, কোন ভাষা শিখতে পারলে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যাবে। ভাষা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং আগে থেকে সব ভাষা সম্পর্কে পরিপূর্ণ তথ্য জেনে সিদ্ধান্ত নিতে হবে। 

কেন বেছে নেবেন দোভাষীর পেশা?

পর্যটনশিল্পের উজ্জ্বল সম্ভাবনা মাথায় রেখে দোভাষী পেশার সফলতা বৃদ্ধি পাচ্ছে। তাই দোভাষী পেশায় ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিশেষ করে ভ্রমণপিপাসু বা ভ্রমণপোকা যারা আছেন, ভ্রমণ নিয়ে যাদের শখ আছে- এ পেশাটি হতে পারে তাদের স্বপ্নের চাবিকাঠি। আন্তর্জাতিক নানা মহলে কাজ করার সুযোগ তো থাকছেই। ভাষাবিদ হিসেবেও শুরু করতে পারেন নিজের ক্যারিয়ার। 

দোভাষী পেশার কর্মক্ষেত্র

দোভাষী পেশার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পছন্দমতো কর্মক্ষেত্র বেছে নেওয়া যায়। যেমন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দূতাবাস, এনজিও, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্যুরিস্ট গাইডসহ অন্যান্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ। বাংলাদেশ সেনাবাহিনীতেও বিভিন্ন সময় দোভাষী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি দোভাষী হিসেবে জাতিসংঘেও কাজ করার সুযোগ আছে। লেখক, অনুবাদক, শিক্ষক, মেডিকেল ট্রান্সক্রিপ্টর, কোর্ট রিপোর্টার, ট্যুর গাইড ও অনুবাদক হিসেবে দোভাষীর চাহিদা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক ভাষায় পারদর্শিতা আপনার আবেদনে যুক্ত করবে বাড়তি দক্ষতা। 

যেখানে শিখতে পারবেন ভিনদেশি ভাষা

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রায় ১৪টি ভাষার কোর্স পরিচালিত হয়। এ ছাড়া চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স রয়েছে। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সংস্কৃতিচর্চা কেন্দ্রগুলোয় বিদেশি ভাষা শিক্ষার কোর্স পরিচালনা করা হয়। এদের মধ্যে ইংরেজি শেখার জন্য ব্রিটিশ কাউন্সিল, ফরাসি ভাষার জন্য আলিয়ঁস ফ্রঁসেজ, জার্মান ভাষার জন্য গ্যেটে ইনস্টিটিউট ও ইরানি ভাষার জন্য ইরানিয়ান কালচারাল সেন্টার অন্যতম। ঢাকার অন্য ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন মেয়াদি ভাষা শিক্ষার কোর্স রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটেও এখন ভিনদেশি ভাষা শিক্ষার কোর্স চালু করা হয়েছে। 

কোর্সের মেয়াদ ও আবেদনপ্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি ভাষা শিক্ষার কোর্স পরিচালনা করা হয়। স্বল্পমেয়াদি কোর্সও রয়েছে। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সও করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবর্ষের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমেও স্নাতক কোর্সগুলোয় ভর্তি হওয়া যায়। জুনিয়র কোর্সের ভর্তিপ্রক্রিয়া শুরু হয় মে-জুনে। পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। যেকোনো বয়সের প্রার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

অন্যান্য ভাষা শিক্ষা কেন্দ্রগুলোয়ও বিভিন্ন মেয়াদি কোর্স আছে। কোর্সের সময় সুবিধামতো বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়ার সুযোগও থাকে। সাধারণত ভাষা শিক্ষার কোর্সগুলো তিন থেকে ছয় মাস পর্যন্ত বেশিরভাগ সময় হয়ে থাকে। কোনো কোনো ভাষা শিক্ষা কোর্সে এর ব্যতিক্রমও দেখা যায়। অনলাইন কোর্সের ক্ষেত্রেও লেকচারের ভিত্তিতে কোর্সের মেয়াদ নির্ধারণ করা হয়। কেউ চাইলে এক মাসেও তা শেষ করতে পারেন, কেউ চাইলে এক বছরও লাগিয়ে করতে পারেন। অনলাইন কোর্স শেষে প্রার্থীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।

কোর্স ফি: সময় ও কোর্সের মেয়াদ সাপেক্ষে কোর্স ফি পরিবর্তনশীল

যোগাযোগ: 

১. আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

২. আলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ওয়েবসাইট : www.afdhaka.org

৩. রাশিয়ান কালচারাল সেন্টার, ৪২ (৫১০) ভাষাসৈনিক এম এ মতিন রোড, রোড নম্বর ৭, ঢাকা। ওয়েবসাইট : bgd.rs.gov.ru

৪. গ্যেটে ইনস্টিটিউট, বাড়ি নম্বর ১০, ধানমন্ডি-৯, ঢাকা। ওয়েবসাইট : www.goethe.de/ins/bd/en/index.html

৫. ইরানিয়ান কালচারাল সেন্টার, বাড়ি নম্বর ১৭, রোড নম্বর ৪, ধানমন্ডি, ঢাকা। ওয়েবসাইট : www.iranmirrorbd.com/en/category/iranian-cultural-center

৬. ব্রিটিশ কাউন্সিল, ৫ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ওয়েবসাইট : www.britishcouncil.org.bd/en

৭. চায়নিজ একাডেমি বাংলাদেশ, ১৫ ক/এ শ্যামলী বাসস্ট্যান্ড, ঢাকা। ওয়েবসাইট : www.chineseacademybd.com

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা