রূপসা
সুবর্ণা মেহ্জাবীন স্বর্ণা
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৯:১৩ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৯:২১ পিএম
সব নারীরাই কম বেশি মেকআপ করেন। মেকআপের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া
রয়েছে। যার ফলে ত্বকে অনেক ক্ষতি হতে পারে। তাই মেকআপ তোলার পরে ত্বক ভালো ও সতেজ রাখতে
নিতে হবে বিশেষ যত্নÑ
নিখুঁতভাবে মেকআপ করা যেমন কষ্টসাধ্য তেমনি তা সঠিকভাবে তুলে ফেলাটাও
সময়সাপেক্ষ। তার ওপর এ মেকআপ তুলে ফেলার পর ত্বক নির্জীব, নিষ্প্রাণ হয়ে পড়ে। যত সাবধানেই
মেকআপ তুলুন না কেন ত্বক নির্জীব হয়ে যায়। এ নির্জীবতা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
করার জন্য রইল কিছু টিপস
অ্যালোভেরা জেল
ত্বক থেকে মেকআপ ভালো ভাবে তুলে মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। বাড়িতে সবারই অ্যালোভেরা জেল থাকে। ফেস রোলার দিয়ে জেলটাকে ভালো করে মুখে ম্যাসাজ করে নিন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। ত্বক টানটান ও সজীব দেখাবে।

টোনার ব্যবহার
এরপর ব্যহার করুন টোনার। এটি ত্বকের লোমকূপকে সংকুচিত করবে সঙ্গে
ত্বকের তৈলাক্তভাব নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া টোনার ত্বককে ময়েশ্চারাইজার গ্রহণের জন্য
প্রস্তুত করে। ত্বককে হাইড্রেটেট রাখতে সাহায্য করে এটি।
ময়েশ্চারাইজ ব্যবহার
মেকআপ রিমুভার, ফেসওয়াশ আপনার ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার নষ্ট করে
দেয়। মেকআপ তোলার পর ক্রিম বেইজড ফেসওয়াশ ব্যবহার করুন। মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা
করুন, এতে ফেসওয়াশ ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে দেবে। এরপর ভালো একটা ময়েশ্চারাইজার
ব্যবহার করুন।
চোখের যত্নে
মেকআপ তোলার পর এক টুকরো শসা চোখের ওপর দিয়ে রাখুন। এটি আপনার চোখের
নিচের কালি, ফোলাভাব দূর করবে। যদি শসা ব্যবহার করতে ভুলে যান, তবে পরের দিন সকালে
ব্যবহৃত গ্রিন টি ব্যাগ চোখের ওপর দিয়ে রাখুন। ২০ মিনিট রাখুন, তারপর সরিয়ে ফেলুন।
স্ক্রাব করুন
মেকআপের পরের দিন নিজের ত্বকের জন্য একটু সময় বের করুন। স্ক্রাবিং
করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করবে এর সঙ্গে ত্বকের ছিদ্র খুলে দেবে।
ময়েশ্চারাইজিং ফেসপ্যাক ব্যবহার
স্ক্রাব করার পর ফেসপ্যাক ব্যবহার করুন। এমন ফেসপ্যাক ব্যবহার করুন যেটা আপনার ত্বককে শুষ্ক করে না তোলে। পাকা পেঁপে, মধুর প্যাক আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। বাদাম দুধে ভিজিয়ে সেটা পেস্ট করে নিন। এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বক নরম কোমল করে তুলবে। দুধের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি, মিনারেল, ক্যালসিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে।