মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৩:৩২ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৩:৪৪ পিএম
চার্লস ডিকেন্স
চার্লস ডিকেন্সের লেখা ‘দ্য ওল্ড কিউরিওসিটি শপ’ উপন্যাসটি বই আকারে বেরোবার আগে প্রথমে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ সময় উপন্যাসটি ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে বিপুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে উপন্যাসের নায়িকা চরিত্রে লিটল নেলের পরিণতি কী হবে তা জানতে পাঠক কৌতূহলী হয়ে ওঠে। উপন্যাসটির কাহিনী চূড়ান্ত পর্যায়ে। আগামী সংখ্যায় শেষ হবে। পত্রিকার সেই সংখ্যাটি একটি জাহাজে করে নিউইয়র্কে পৌঁছাচ্ছে। সংখ্যাটির জন্য প্রায় ৬ হাজার পাঠক উদগ্রীব হয়ে ঘাটে এসে ভিড় করছে। জাহাজ প্রায় বন্দরে এসে ভিড়ছে, কিন্তু পাঠক তাদের কৌতূহল দমাতে না পেরে নাবিকদের উদ্দেশে চিৎকার করে বলতে লাগলেন, লিটল নেল কি মারা গেছে?
সূত্র : চমকপ্রদ সত্য ঘটনা, কবীর চৌধুরী