মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৩:৪০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ১৪:৪১ পিএম
রানী এলিজাবেথ
গত শতাব্দীর সত্তরের দশকের কথা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট ইয়াকুবু গওয়ন রাষ্ট্রীয় সফরে বিলেত যান। বিলেতের প্রচলিত রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী রানী এলিজাবেথ তাকে অভ্যর্থনা জানানোর জন্য লন্ডনের ভিক্টোরিয়া রেলস্টেশনে উপস্থিত হয়েছেন। ইয়াকুবুকে সঙ্গে নিয়ে তিনি রাষ্ট্রীয় ঘোড়ার গাড়িতে চড়ে বাকিংহাম প্রাসাদে যাবেন। সম্মানিত অতিথিকে নিয়ে রানী যখন গাড়িতে উঠলেন, অমনি একটি ঘোড়া কান ফাটানো বায়ু ত্যাগ করে দিল। রানী তখন লজ্জাবনত মুখে প্রেসিডেন্ট গওয়নকে বললেন, ‘ওঃ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনার সফরের শুরুটা ভালো হলো না।’ প্রেসিডেন্ট গওয়ন প্রত্যুত্তরে মুচকি হেসে বললেন, ‘ওঃ, আপনি দয়া করে ক্ষমা প্রার্থনা করবেন না। তা ছাড়া আমি ভেবেছিলাম ওটা একটা ঘোড়ারই কাণ্ড!’
সূত্র : দ্য গিনেস বুক অব হিউমারায়াস অ্যানেকডোটেস