× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

পানাসক্ত কবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৫:২৭ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৫:৪৯ পিএম

কবি কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম

হিজ মাস্টার ভয়েস কোম্পানির বিখ্যাত বাড়ি ‘বিষ্ণুভবন’-এর রিহার্সাল রুমে গল্প হচ্ছে। কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে বসে আছেন শিল্পী ধীরেন দাস, আঙ্গুরবালা, নিতাই ঘটক, রঞ্জিত রায় প্রমুখ। সবাই হইহুল্লোড় করছেন। সেই ভিড়ের মধ্যে বসেই নজরুল গান রচনা করে চলেছেন। মাঝে মাঝে কবি তার অভ্যাসমতো হাফ কাপ চা খাচ্ছেন আর বড় ডাবর থেকে একসঙ্গে দু-তিনটি পান তুলে নিয়ে মুখে দিচ্ছেন। আবার রসিকতায়ও যোগ দিচ্ছেন। অথচ গান রচনা হয়ে যাচ্ছে ঠিকই। কবির পান খাওয়া দেখে ধীরেন দাস ঠাট্টা করে বললেন, ‘কাজীদা বড় পানাসক্ত’- অর্থাৎ পান খাওয়ায় আসক্ত। এ কথা শুনে সবাই হেসে উঠলেন। কবি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ‘হ্যাঁ, তোমরা যেমন আমার প্রতি বেশ্যাসক্ত’- অর্থাৎ বেশি আসক্ত। ঘরজুড়ে আরেক দফা হাসির হুল্লোড় পড়ে গেল।

সূত্র : নজরুল পরিক্রমা, আবদুল আজীজ আল-আমান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা