× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেস অব বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৯:০১ পিএম

মডেল হান্ট ফেস অব বাংলাদেশ; ছবি : ফারহান ফয়সাল

মডেল হান্ট ফেস অব বাংলাদেশ; ছবি : ফারহান ফয়সাল

আলোচিত মডেল হান্ট ফেস অব বাংলাদেশ অনুষ্ঠিত হলো ১৩ জুন আর্কা ফ্যাশন উইকের প্রথম দিনে। খেতাব জিতলেন জারিফ শাবাব, দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা। প্রথমবারের মতো একই সঙ্গে দুজন ফিমেল মডেল নির্বাচিত হয়েছেন এ প্রতিযোগিতায়

ঢাকার গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে ১৩ জুন বৃহস্পতিবার আর্কা ফ্যাশন উইকের অংশ হিসেবে আলোচিত মডেল হান্ট ফেস অব বাংলাদেশ-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আসছে অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এখানকার বিজয়ীরা। এশিয়া মডেল ফেস্টিভ্যাল আসলে তিন দিনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। এখানে এশিয়ার বিভিন্ন দেশের মডেলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফেস অব এশিয়া। এখানে অংশ নিয়ে বিভিন্ন দেশের মডেল তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। এ ইভেন্ট প্রতি বছর দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ বৈশ্বিক সংস্কৃতি উৎসব এশিয়ার পপ সংস্কৃতি, শিল্প ও মডেল, ফ্যাশন আর বিউটি ইন্ডাস্ট্রি এশিয়াব্যাপী প্রসারে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি মডেল ও শিল্পীদের বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে পরিচিত করিয়ে দেয়। ফেস অব বাংলাদেশ হচ্ছে দক্ষিণ কোরিয়ায় এশিয়া মডেল ফেস্টভ্যালের ফেস অব এশিয়ার আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা।

বেস্ট স্মাইলের খেতাব পেয়েছেন মৃদুলা

ফেস অব বাংলাদেশ আসলে এমন একটি মডেল হান্ট, যার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন এমন তরুণ-তরুণীদের খুঁজে বের করা হয়। এবারের বিজয়ীদের নিয়ে আমি খুব আশাবাদী। ওরা ৩ জনই ইতিমধ্যে ভালো ভালো ব্র্যান্ডে কাজ করার সুযোগ পাচ্ছে। আসন্ন ফেস অব এশিয়ায় এই তিনজন সাড়া ফেলবে বলে আমি মনে করি
আজরা মাহমুদ
রানওয়ে ডিরেক্টর ও কোরিওগ্রাফার, এএমটিসি

পিপলস চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জারিফ

এ বছর ফেস অব বাংলাদেশের জন্য সাতজন নারী ও আটজন পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন। উল্লেখ্য, পুরো মডেল হান্ট কার্যক্রমটি আর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় রানওয়ে ডিরেক্টর ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প অর্থাৎ এএমটিসির তত্ত্বাবধানে। নির্বাচিত প্রতিযোগীদের মডেলিংয়ের সব ক্ষেত্রে নিবিড় প্রশিক্ষণ দেওয়ার কাজটিও এএমটিসিই করেছে।

বেস্ট হেয়ার খেতাব পেয়েছেন আবদুল্লাহ নুমের

এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ছয়জন বিশিষ্ট ব্যক্তি, যারা ফ্যাশন অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য। তারা হলেন পারসোনার প্রধান নির্বাহী কর্মকর্তা, উদ্যোক্তা ও সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার, হেরিটেজ টেক্সটাইল এক্সপার্ট ও হাল ফ্যাশন-এর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, প্রাক্তন মডেল ও বাংলালিংকের ব্র্যান্ড ও যোগাযোগ পরিচালক উরফি আহমেদ, এশিয়া মডেল ফেস্টিভ্যালের আন্তর্জাতিক সহযোগিতা পরিচালক রাউলেন লি, সুপরিচিত চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার কুহু প্লামন্দন, জুরহেম-এর ক্রিয়েটিভ ডিরেক্টর মেহেরুজ মুনির, আর্কা স্টুডিও ও আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার ও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯, ফেস অব বাংলাদেশ মডেল স্টার ২০২২ শিরিন আক্তার শিলা।

বেস্ট স্কিন খেতাব পেয়েছেন প্লাবন সিনহা

প্রতিযোগিতার প্রথমে ছিল হেলথ ও ফিটনেস রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগীরা ফিউশনওয়্যার পরে হেঁটেছেন। দেশের সুপরিচিত ডিজাইনার লেবেল বাটারফ্লাই বাই সাগুফতার পোশাক পরেছেন মেয়েরা এখানে। আর ছেলেদের পোশাক নেওয়া হয়েছে ও টু থেকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা