× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেনে নিন

বিদেশ যাত্রার আগে-পরে

নাকিব নিজাম

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৯:৩২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদেশ ভ্রমণে কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়। এর জন্য প্রয়োজন পূর্ব প্রস্তুতির। বিদেশ ভ্রমণের আগে ও পরে যা করণীয় আসুন জেনে নিই আজকের আয়োজনেÑ

বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করুন। ক্যারি-অন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে নিজের সঙ্গে রাখবেন সেখানে টাকাপয়সা, গয়নাগাটি, ভ্রমণ ও চাকরি সংক্রান্ত কাগজপত্র রাখবেন। চেক-ইন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে দেবেন, সেই ব্যাগ ওজন করবেন এবং ২০ কেজি ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, যাতে যাত্রাকালে ব্যাগ ছিঁড়ে না যায়। ভ্রমণের জন্য হালকা কিন্তু শক্ত উপাদান দিয়ে তৈরি এবং ভালো তালার ব্যবস্থাসহ ব্যাগ কিনবেন। 

প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখবেন। মনে রাখবেন, অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো জিনিসই বহন করবেন না।

নিষিদ্ধ কোনো জিনিস ব্যাগে নেওয়া যাবে না। যেমন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকজাতীয় পদার্থ, নিষিদ্ধ মাদক ও ড্রাগ, আগুন ধরে এমন তরল পদার্থ (লাইটার) ও দুর্গন্ধ বের হয় এমন পদার্থ।

ইমিগ্রেশন : কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে কেবল পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে বিমানে আরোহণের আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপর ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান। আপনার পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন/ডিসএম্বারকেশন, কাস্টমস ফরমসহ তৈরি থাকুন। অফিসার আপনার পাসপোর্টে ওই দেশে গমনের তারিখসহ সিল দিয়ে দেবেন।

বিমানে যা করা যাবে না : প্লেনে ও এয়ারপোর্টে ধূমপান নিষিদ্ধ। প্লেনে মোবাইল ফোন ও ট্রানজিস্টর রেডিও ব্যবহার করা নিষেধ।

বিমানে কী করবেন : বিমানে আরোহণের আগে ইংরেজিতে ও বাংলায় মাইক্রোফোনে ঘোষণা করা হয় এবং ডিসপ্লে বোর্ড ও টেলিভিশন মনিটরে দেখানো হয়। ঘোষণার পরই বোর্ডিং-কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয়।

বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে করণীয় : ব্যাগ সংগ্রহ। ব্যাগেজ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়ান। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নম্বর দেওয়া থাকবে, সেটা খেয়াল করুন।

কাস্টমস : আপনার কাস্টমস ডিক্লারেশন ফরম দিন। কাস্টমস অফিসার চাইলে ব্যাগ খুলে দেখান।

হারানো ব্যাগ খোঁজা : বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারানো গেলে সঙ্গে সঙ্গে এয়ারলাইনস কর্তৃপক্ষকে জানান এবং ক্লেইম ফরম পূরণ করুন। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিন। এয়ারলাইনস ব্যাগ খুঁজে বের করে আপনার চূড়ান্ত গন্তব্যে যোগাযোগ করবে। আপনার হারানো ব্যাগ আপনাকে পৌঁছে দেওয়া হবে। না পাওয়া গেলে টিকিটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা