মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৩:২৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৩:৩৬ পিএম
শিবরাম চক্রবর্তী খেতে ভালোবাসতেন। অতিরিক্ত খাওয়ার ফলে তিনি প্রায়ই বেকায়দায় পড়তেন। একবার এক বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে মুশকিলে পড়ে গেলেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ খাসির মাংস ছিল; যা শিবরামের বড়ই প্রিয়। খেতে খেতে একসময় তার রক্তচাপ বেড়ে গেল। তার অবস্থা দেখে গৃহকর্তা ভয় পেয়ে গেলেন। আয়োজকদের আশ্বস্ত করতে শিবরাম পকেটে হাত দিয়ে বললেন, ‘ভয় নাই।’ এরপর ব্লাডপ্রেশার কমানোর ওষুধ বের করে চটজলদি গিলে ফেললেন। ওষুধ খেয়ে বললেন, ‘এতে প্রেশার কমল বটে, কিন্তু অনেকটাই কমে গেল। মানে লো প্রেশার হয়ে গেল। এখন আরও মাংস না খেলে প্রেশার নরমাল হবে না।’ এই বলে তিনি আবার পরম তৃপ্তি নিয়ে খাসির মাংস খেতে লাগলেন।
সূত্র : শিবরাম রঙ্গ